পলি ও মলি এর আর্থিক প্রতিষ্ঠান দুটির কার্যক্রমের মধ্যে পার্থক্য বিশ্লেষণ
উত্তর: উদ্দীপকের পলির কর্মরত আর্থিক প্রতিষ্ঠানটি হলো কেন্দ্রীয় ব্যাংক এবং মলির কর্মরত প্রতিষ্ঠান বাণিজ্যিক ব্যাংক। নিম্নে বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো: যে সকল ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। যে ব্যাংক দেশের মুদ্রা বাজার ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। পৃথিবীর সকল দেশেই মূলত একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে, কিন্তু প্রত্যেক দেশেই অনেকগুলো বাণিজ্যিক ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। যেকোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা, নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার ঐ দেশের সরকারের উপর ন্যস্ত থাকে। কিন্তু বাণিজ্যিক ব্যাংক বেসরকারি মালিকানায় কিংবা নিয়ন্ত্রণে থেকেও পরিচালিত হতে পারে। বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত মুনাফা অর্জনের লক্ষ্যে জনগণ থেকে আমানত সংগ্রহ করে এবং পরবর্তীতে সেই আমানতের একটি অংশ ব্যাংকে জমা রেখে বাকি অংশ ঋণ হিসেবে প্রদান করে থাকে। এছাড়া ও গ্রাহকদের অর্থ স্থানান্তর সহ বিভিন্ন সেবা প্রদান করে থাকে। অপরদিকে কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী তাদারকি করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের নোট বা মুদ্রা প্রচলনের অধিকার ভোগ করে, যার সুযোগ বাণিজ্যিক ব্যাংকের নেই।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
পলি ও মলি এর আর্থিক প্রতিষ্ঠান দুটির কার্যক্রমের মধ্যে পার্থক্য বিশ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর