উদ্দীপকে উল্লিখিত A ব্যাংকের প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত A ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নিম্নে কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃতি সম্পর্কে তুলে ধরা হলো : যে ব্যাংক দেশের মুদ্রা বাজার ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংকে মূলত প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মূল্যমানের নোট প্রচলন করে। এছাড়াও দেশের মুদ্রার সাথে বিদেশিও মুদ্রা বিনিময় হার নির্ধারণ করে ও নিয়ন্ত্রণ করে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে তাদের কার্যাবলী তদারকি সহায়তা প্রধান এবং পরামর্শ দিয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করে। এটি সরকারের মালিকানায় ও নিয়ন্ত্রণে থেকে ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রার মান সংরক্ষণ ও মুদ্রা বাজার পরিচালনা করে থাকে। উদ্দীপকে উল্লিখিত A ব্যাংকটি দেশটির মুদ্রা বাজারের অভিভাবকের ভূমিকা পালন করে। সাধারণত কেন্দ্রীয় ব্যাংকই একটি দেশের মুদ্রা বাজারের অভিভাবকের ভূমিকা পালন করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত A ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত A ব্যাংকের প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর