উদ্দীপাকে উল্লিখিত বক্তব্যটির সাথে সম্পর্কিত তত্ত্বটি আলোচনা কর।
উত্তর: উদ্দীপাকে উল্লিখিত বক্তব্যটির সাথে সম্পর্কিত তত্ত্বটি হলো ফিশারের পরিমাণ তত্ত্ব। নিম্নে তা আলোচনা করা হলো: উদ্দীপকে অর্থনীতি বিষয়ের প্রভাষক মি. X শ্রেণিকক্ষে মুদ্রার মূল্য ও দামি স্তর সম্পর্কে আলোচনা করছিলেন। এই আলোচনায় তিনি একজন বিখ্যাত অর্থনীতিবিদের বক্তব্য জানান। বক্তব্যটি হলো “মুদ্রার ক্ষমতা ও দামস্তর বিপরীতভাবে সম্পর্কযুক্ত। মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে দ্রব্যের দাম স্তর দ্বিগুণ হয়, কিন্তু মুদ্রার মূল্য অর্ধেক হয়।” উল্লেখিত বক্তব্যটি হচ্ছে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব । ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি ও বাণিজ্যিক পরিমাণ স্থির। থাকে এই সময় অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক হবে। অর্থাৎ অর্থের পরিমাণ বাড়লে দামস্তরও বাড়বে। আবার দ্রব্যের দামের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীতমুখী হয়। এই অবস্থায় অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হয়। অর্থাৎ দামস্তর বাড়লে অর্থের মূল্য কমে যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপাকে উল্লিখিত বক্তব্যটির সাথে সম্পর্কিত তত্ত্বটি আলোচনা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর