উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আলম সাহেবের ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক এবং রবিন সাহেবের ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। যে ব্যাংক দেশের মুদ্রা বাজার ও সমগ্র ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে তাই কেন্দ্রীয় ব্যাংক আর মূনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। উদ্দীপকে আলম সাহেবের ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করে। প্রতিটি দেশের একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে। কিন্তু একটি দেশে অনেকগুলো বাণিজ্যিক ব্যাংক থাকতে পারে । বাণিজ্যিক ব্যাংকগুলো বেসরকারি মালিকানায় ও নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো জনসাধারণের নিকট থেকে অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে এবং স্বল্প ও মধ্যমেয়াদি ঋণ প্রদান করে। কেন্দ্রীয় ব্যাংক দেশে কাগজি নোট ও দাতব মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। বাণিজ্যিক ব্যাংকগুলোর এরূপ কোন ক্ষমতা নেই। তবে তারা চেকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো সর্বাধিক জনকল্যাণ সাধন, মুনাফা অর্জন নয়। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকের একমাত্র লক্ষ্য হলো মুনাফা সর্বোচ্চকরণ করা। অতএব বলা যায় উদ্দীপকের আলোচিত ব্যাংক দুটি এক নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর