উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে মোবাইল ব্যাংকিং ব্যবস্থার কথা বলা হয়েছে। মোবাইল ব্যাংকিং বলতে মোবাইল ডিভাইসের মাধ্যমে আর্থিক লেনদেন সম্পাদনা করাকে বোঝায়। এ পদ্ধতিতে কম খরচে এবং দ্রুত টাকা লেনদেন করা যায়। এছাড়া নিরাপদে নগদ টাকা জমা, টাকা উঠানো, বিল পরিশোধ করা ও পণ্য কেনা-বেচা করা যায় । উদ্দীপকে সিমা আক্তার মোবাইলে স্কুলপড়ুয়া সন্তানের বৃত্তির টাকা পেয়ে থাকেন। এছাড়া তিনি বিদ্যুৎ ও ইন্টারনেট বিল মোবাইলের মাধ্যমে পরিশোধ করে থাকেন। অর্থাৎ তার এই মোবাইলের মাধ্যমে লেনদেন মোবাইল ব্যাংকিং পদ্ধতিকে নির্দেশ করে। বর্তমানে পণ্য কেনা-বেচা থেকে শুরু করে যেকোনো লেনদেন এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করা যায়। উদ্দীপকের সিমা আক্তারের মোবাইলের মাধ্যমে করা কার্যক্রম মোবাইল ব্যাংকিং-এর সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মোবাইল ব্যাংকিং এর কথা বলা হয়েছে ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর