2021 সালে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত পদক্ষেপ দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদানের ক্ষমতার ওপর কী প্রভাব ফেলবে? ব্যাখ্যা কর।
উত্তর: ২০২১ সালে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত পদক্ষেপ দেশটির বাণিজ্যিক ব্যাংক ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। অর্থনীতি ও মুদ্রা ব্যবস্থা স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত পদক্ষেপ এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ- ব্যাংক হার পরিবর্তন ,খোলা বাজারের ঋণপত্র বিক্রি, নগদ জমার হার ইত্যাদি যা বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতাকে নানাভাবে প্রভাবিত করে। উদ্দীপকের দেশে ২০২১ সালে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ অনুপাত বাড়ানো, ব্যাংক হার বাড়ানো, খোলা বাজারের ঋণপত্র বিক্রি ইত্যাদি প্রদক্ষেপ নেয় যার লক্ষ্য বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ অনুপাত বাড়ালে বাণিজ্যিক ব্যাংকের ঋণযোগ্য রিজার্ভ কমে যায়। ব্যাংক হওয়ার বাড়ালে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বেড়ে যায় ও ঋণের চাহিদা হ্রাস পায়। খোলা বাজারে ঋণপত্র বিক্রির ফলে নগদ রিজার্ভ ক্ষমতা কমে যায়। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত পদক্ষের বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
2021 সালে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত পদক্ষেপ দেশটির বাণিজ্যিক ব্…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর