উদ্দীপকের উল্লিখিত ব্যাংক দুটিয় কার্যাবলির তুলনা কর।
উত্তর: উদ্দীপকে 'X [গণিত] বন্ধু কেন্দ্রীয় ব্যাংক এবং 'Y [গণিত] বাণিজ্যিক ব্যাংকে চাকরি করেন। নিচে এদের কার্যাবলীর তুলনা করা হলোঃ- যে ব্যাংক দেশের মুদ্রা বাজারের শীর্ষে থেকে দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান এবং সকল ব্যাংকে নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণ থেকে আমানত সংগ্রহ করে এবং আমানতকৃত অর্থ ঋণ দেয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। প্রত্যেক দেশেরই শুধু একটিমাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে। যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। আর একটি দেশের অনেকগুলো বাণিজ্যিক ব্যাংক থাকতে পারে। কেন্দ্রীয় ব্যাংক হয় সরকারি মালিকানাধীন ও বাণিজ্যিক ব্যাংক গুলো হয় বেসরকারি মালিকানাধীন। উদ্দীপকের X বন্ধু কেন্দ্রীয় ব্যাংকে চাকরি করেন। Y বন্ধু যে ব্যাংকে কাজ করে ঐ ব্যাংকটি জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করে এবং বিভিন্ন মেয়াদের ঋণ বিতরণ করে যা বাণিজ্যিক ব্যাংকের কাজ। কেন্দ্রীয় ব্যাংক জনগণের আমানত সংগ্রহ বা ঋণ প্রদান করে না। এটি শুধু বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে। কেন্দ্রীয় ব্যাংক নোট প্রচলনের একচ্ছত্র অধিকার পেলেও বাণিজ্যিক ব্যাংক তা পারে না। বরং এটি বাদে অন্য বিনিময় মাধ্যম প্রচলন করে। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হল-জনকল্যাণ ,যেখানে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হল মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংক যে ঋণ বিতরণ কার্যক্রম করে কেন্দ্রীয় ব্যাংক তা নিয়ন্ত্রণ করে ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত ব্যাংক দুটিয় কার্যাবলির তুলনা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর