উদ্দীপক থেকে অর্থের যোগান বৃদ্ধি কীভাবে অর্থের মূল্যের ওপর প্রভাব বিস্তার করছে? ব্যাখ্যা করো।
উত্তর: অর্থের যোগান বৃদ্ধি অর্থমূল্যের ওপর ঋণাত্মক প্রভাব ফেলে । ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বানুযায়ী, অর্থের যোগান বৃদ্ধি পেলে দামস্তর সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। ফলে অর্থের মূল্যও সমানুপাতিক হারে হ্রাস পায়। বিপরীতে অর্থের যোগান হ্রাস পেলে দামস্তর সমানুপাতিক হারে হ্রাস পায়। ফলে অর্থের মূল্য সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। অর্থাৎ অর্থের যোগান ও অর্থমূল্যের সম্পর্ক ঋণাত্মক। উদ্দীপকে অর্থের যোগান ও দামস্তর দেওয়া আছে। প্রদত্ত তথ্যের ভিত্তিতে অর্থের মূল্য নির্ণয় করা হলো- অর্থের যোগান (M) কোটি টাকা দামস্তর (P) টাকা অর্থের মূল্য = 1/P ১০০ ১০ ০.১ ২০০ ২০ ০.০৫ ৩০০ ৩০ ০.০৩ সূচিতে দেখা যায় অর্থের যোগান ১০০ কোটি টাকা হলে দামস্তর ১০ টাকা। ফলে অর্থের মূল্য ০.১। অর্থের যোগান ১০০ কোটি থেকে বৃদ্ধি পেয়ে ২০০ কোটি হলে অর্থের মূল্য ০.১ থেকে হ্রাস পেয়ে ০.০৫ হয়। অর্থের যোগান আরো বেড়ে ৩০০ কোটি টাকা হলে অর্থের মূল্য কমে ০.০৩ একক হয়। অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি পেলে অর্থের মূল্যে হ্রাস পায়। তাই বলা যায়, অর্থের যোগান অর্থের মূল্যের ওপর বিপরীতমুখী প্রভাব সৃষ্টি করে ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক থেকে অর্থের যোগান বৃদ্ধি কীভাবে অর্থের মূল্যের ওপর প্রভাব ব…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর