উদ্দীপকের আলোকে মি. জুয়েলের ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: মি. জুয়েলের ব্যাংক একটি কেন্দ্রীয় ব্যাংক।ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে। যে ব্যাংক দেশের মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে কাজ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ প্রয়োজনানুযায়ী বিভিন্ন মূল্যমানের নোট প্রচলন করা। এছাড়াও এ ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশিয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। অভিভাবক হিসেবে এ ব্যাংক অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলি তদারকি, সহায়তা প্রদান এবং পরামর্শ দিয়ে থাকে।উদ্দীপকে মি. জুয়েলের ব্যাংকও মুদ্রাবাজারের অভিভাবক এবং নোট প্রচলনে একচেটিয়া অধিকার ভোগ করে থাকে। অতএব, এটি একটি কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংকের আরো কার্যাবলী হলো ঋণ নিয়ন্ত্রণ করা। ব্যাংক হার পরিবর্তন, খোলাবাজার নীতি, জমার অনুপাত নিয়ন্ত্রণ, ঋণের রেশনিং ইত্যাদি পন্থা অবলম্বন করে এ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মি. জুয়েলের ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর