উদ্দীপকের আলোকে দামস্তর ও অর্থের যোগানের সম্পর্ক চিত্রের সাহায্য ব্যাখ্যা করো ।
উত্তর: দামস্তর ও অর্থের যোগানের সম্পর্ক সমমুখী। মুদ্রার পরিমাণ তত্ত্ব অনুযায়ী, মুদ্রার পরিমাণ দ্বিগুণ বাড়লে দ্রব্যমূল্যও দ্বিগুণ বৃদ্ধি পাবে। আবার মুদ্রার পরিমাণ হ্রাস পেলে দ্রব্যমূল্য বা দামস্তর ও সমানুপাতিক হারে হ্রাস পাবে। অর্থাৎ অর্থের যোগান বা মুদ্রার পরিমাণের সাথে দামস্তরের সম্পর্ক সমমুখী ও সমানুপাতিক। উদ্দীপকে অর্থের যোগান ও দামস্তর দেওয়া আছে। নিচে প্রদত্ত তথ্যের ভিত্তিতে চিত্র অঙ্কন করা হলো- চিত্র: অর্থের যোগান ও দামস্তরের সম্পর্ক চিত্রে যখন অর্থের যোগান ১০০ কোটি টাকা তখন দামস্তর ১০ টাকা I অর্থের যোগান বেড়ে ২০০ কোটি এবং ৩০০ কোটি টাকা হলে তখন দামস্তরও সমানুপাতিকভাবে বেড়ে যথাক্রমে ২০ টাকা এবং ৩০ টাকা হয়। অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি পেলে দামস্তর বৃদ্ধি পায়। এজন্য রেখাটি ডানদিকে ঊর্ধ্বগামী হয়। সুতরাং বলা যায়, অর্থের যোগান বাড়লে দামস্তরও সমানুপাতিকভাবে বাড়ে এবং অর্থের যোগান কমলে দামস্তরও সমানুপাতিকভাবে কমে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে দামস্তর ও অর্থের যোগানের সম্পর্ক চিত্রের সাহায্য ব্…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর