উদ্দীপকের আলোচিত দুটি ব্যাংক এক নয়- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত একটি কেন্দ্রীয় ব্যাংক, অপরটি বানিজ্যিক ব্যাংক।বানিজ্যিক ব্যাংক এমন একটি আর্থিক বা প্রতিষ্ঠান যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঞ্চয় ও উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহন করে এবং ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য উৎপাদনশীল কাজে নিয়োজিত ব্যক্তিকাকে স্বল্প ও মধ্যমেয়াদে ঋণপ্রদান করে থাকে। মুনাফা অর্জনই এ ব্যাংকের মূল উদ্দেশ্য। এ ব্যাংক ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে সংগৃহীত অর্থের জন্য কম হারে সুদ দেয় এবং প্রদত্ত ঋণের উপর বেশি হারে সুদ আদায় করে।উদ্দীপকে মি. জুয়েল মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে খ্যাত কেন্দ্রীয় ব্যাংকে কাজ করে। অপরদিকে তার বন্ধু মি. রুবেল এমন একটি ব্যাংকে কাজ করে থাকেন যা জনসাধারণের নিকট থেকে অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে এবং স্বল্প ও মধ্যমেয়াদে ঋণ প্রদান করে থাকে। অর্থাৎ, এটি একটি বানিজ্যিক ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলি তদারকি, সহায়তা প্রদান করে। এছাড়া, মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ, নোট, প্রচলন করে থাকে। আর, বাণিজ্যিক ব্যাংক ঋণপ্রদান ও আমানত গ্রহনের পাশাপাশি বিনিময় বিল ইস্যু, প্রত্যয়ন পত্র ইস্যুসহ নানা ধরনের উৎপাদন, খাতে বিনিয়োগ করে থাকে। অতএব বলা যায়, উদ্দীপকের আলোচিত ব্যাংক দুটি এক নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোচিত দুটি ব্যাংক এক নয়- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর