M= 2000 এবং M [গণিত] = 1000 হলে পরিবর্তিত দামস্তর ও অর্থের মূল্য নির্ণয়পূর্বক তাদের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে ব্যাখ্যা দাও।
উত্তর: M= 2000 এবং M [গণিত] =1000 হলে দামস্তর বাড়বে এবং অর্থের মূল্য কমবে। ফিশারের মতে, অর্থের পরিমাণ এর সাথে দামস্তরের সম্পর্ক সমমুখী। তাই অর্থের প্রচলন গতি স্থির থেকে অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়ে এবং অর্থের মূল্য হ্রাস পায়। বিপরীত দিকে অর্থের পরিমাণ কমলে দাম স্তর কমে তখন অর্থের মূল্য বাড়ে। 'গ' হতে পাই, P=6টাকা সুতরাং অর্থের মূল্য(Vm) =⅙ = 0.16 অর্থের পরিমাণ বাড়ার ফলে নতুন দাম স্তর হবে- এখানে, M= 2000 M [গণিত] =1000 V=5 V [গণিত] =2 P [গণিত] = ? T= 1000 P= (MV+M'V [গণিত] )/T = (2000x5)+(1000x 2)/1000 = 12 সুতরাং নতুন অর্থের মূল্য হবে (Vm) =1/12 = 0.08 দামস্তর বাড়ায় অর্থের মূল্য হ্রাস পেয়েছে। অর্থাৎ এদের সম্পর্ক বিপরীতমুখী। চিত্রে এদের সম্পর্ক দেখানো হলোঃ- চিত্রে ভূমি অক্ষে অর্থের পরিমাণ এবং লম্ব অক্ষে দামস্তর পরিমাপ করা হয়েছে। আবার চিত্রের ভূমি অক্ষে অর্থের পরিমাণ ও লম্বা অক্ষে অর্থের মূল্য পরিমাপ করা হয়েছে। অর্থের পরিমাণ ১০০০ থেকে ২০০০ হলে দাম স্তর ৬ থেকে ১২ হয়। কিন্তু অর্থের মূল্য ০.১৬ থেকে হ্রাস পেয়ে ০.০৮ হয়। অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি দামস্তর বৃদ্ধি পায় কিন্তু অর্থের মূল্য হ্রাস পায়। বিপরীতে অর্থের যোগান হ্রাস পেলে দামস্তর হ্রাস পায় কিন্তু অর্থের মূল্য বৃদ্ধি পায়। অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
M= 2000 এবং M = 1000 হলে পরিবর্তিত দামস্তর ও অর্থের মূল্য নির্ণয়পূ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর