একজন, দক্ষ উদ্যোক্তা নানা ধরনের কার্যাবলি পালন করে থাকেন।
উৎপাদনের উপকরণগুলোকে সংগঠনের মাধ্যমে সমন্বয় করে যিনি উৎপাদন কাজ পরিচালনা করেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলা হয়। সাধারণত একজন উদ্যোক্তা ঝুঁকি গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন, লক্ষ্য নির্ধারণের মতো কাজগুলো করে থাকেন। এছাড়াও কম খরচে কীভাবে বেশি উৎপাদন করা যায় তাও সংগঠক নির্ধারণ করে। কারণ, তার মূল উদ্দেশ্য সর্বাধিক মুনাফা অর্জন।
উদ্দীপকে লক্ষ করা যায়, উদ্যোক্তার দায়িত্বের বিষয়গুলো হলো ঝুঁকি গ্রহণ, অনিশ্চয়তা তত্ত্বাবধান, মূলধন সংগ্রহ, উপকরণ নিয়োগ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন প্রভৃতি। তিনি দক্ষতার সাথে উৎপাদনের বিভিন্ন উপাদান সংগ্রহ ও সুমন্বয় করেন। তাছাড়া কী উৎপাদন করা-হবে, কীভাবে উৎপাদন করা হবে এবং ভূমি, শ্রম, মূলধনের সংমিশ্রণ কীরূপ হবে- তা নিজেই নির্ধারণ করেন। এমনকি ব্যবসা থেকে অর্জিত লাভ-ক্ষতির ঝুঁকিও তিনি বহন করেন। কাজেই বলা যায়, উদ্যোক্তা প্রতিষ্ঠানের যাবতীয় গুরুত্বপূর্ণ কার্যাবলি পালন করেন।