শেয়ারFacebookWhatsApp

দারিদ্র্য বিমোচনে NGO-সহায়ক ভূমিকা পালন করে- ব্যাখ্যা করো।

উত্তর: NGO-গুলো ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে দরিদ্র জনগণের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্যের হার কমাতে ভূমিকা রাখছে। বিভিন্ন NGO কৃষি, কুটিরশিল্প, ঋণদান ও সঞ্চয়, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা প্রভৃতি কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করছে। ফলে দেশে দরিদ্র জনগণের উন্নয়ন হচ্ছে। এছাড়া NGO-গুলোর সবচেয়ে বড় অবদান হলো গ্রামীণ দরিদ্র মহিলাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা। যেমন- ১৯৭৭-৭৮ অর্থবছরে ৮০% লোক দারিদ্র্যসীমার নিচে বাস করলেও ২০১৮-১৯ অর্থবছরে তা ২১.৮% এ নেমে এসেছে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

দারিদ্র্য বিমোচনে NGO-সহায়ক ভূমিকা পালন করে- ব্যাখ্যা করো।

উদ্দীপক

ঝুঁকি গ্রহণ, অনিশ্চয়তা, তত্ত্বাবধান, উপকরণ, নিয়োগ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, মূলধন সংগ্রহ ও নিয়োগ, নতুন নতুন বাজার অনুসন্ধান, পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ সবই উদ্যোক্তার দায়িত্বের অংশ। উদ্যোক্তার দক্ষতার ওপরই কারবারের দক্ষতা নির্ভর করে। এর ব্যতিক্রম হালে কারবার পণ্ডও হতে পারে।

সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম · 2026

উত্তর

সরকারের আইনের আওতায় যে প্রতিষ্ঠান স্বতন্ত্র পরিচালনায় পরিচালিত হয় তাকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলে।

উত্তর

NGO-গুলো ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে দরিদ্র জনগণের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্যের হার কমাতে ভূমিকা রাখছে। বিভিন্ন NGO কৃষি, কুটিরশিল্প, ঋণদান ও সঞ্চয়, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা প্রভৃতি কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করছে। ফলে দেশে দরিদ্র জনগণের উন্নয়ন হচ্ছে। এছাড়া NGO-গুলোর সবচেয়ে বড় অবদান হলো গ্রামীণ দরিদ্র মহিলাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা। যেমন- ১৯৭৭-৭৮ অর্থবছরে ৮০% লোক দারিদ্র্যসীমার নিচে বাস করলেও ২০১৮-১৯ অর্থবছরে তা ২১.৮% এ নেমে এসেছে।

উত্তর

একজন, দক্ষ উদ্যোক্তা নানা ধরনের কার্যাবলি পালন করে থাকেন। উৎপাদনের উপকরণগুলোকে সংগঠনের মাধ্যমে সমন্বয় করে যিনি উৎপাদন কাজ পরিচালনা করেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলা হয়। সাধারণত একজন উদ্যোক্তা ঝুঁকি গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন, লক্ষ্য নির্ধারণের মতো কাজগুলো করে থাকেন। এছাড়াও কম খরচে কীভাবে বেশি উৎপাদন করা যায় তাও সংগঠক নির্ধারণ করে। কারণ, তার মূল উদ্দেশ্য সর্বাধিক মুনাফা অর্জন। উদ্দীপকে লক্ষ করা যায়, উদ্যোক্তার দায়িত্বের বিষয়গুলো হলো ঝুঁকি গ্রহণ, অনিশ্চয়তা তত্ত্বাবধান, মূলধন সংগ্রহ, উপকরণ নিয়োগ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন প্রভৃতি। তিনি দক্ষতার সাথে উৎপাদনের বিভিন্ন উপাদান সংগ্রহ ও সুমন্বয় করেন। তাছাড়া কী উৎপাদন করা-হবে, কীভাবে উৎপাদন করা হবে এবং ভূমি, শ্রম, মূলধনের সংমিশ্রণ কীরূপ হবে- তা নিজেই নির্ধারণ করেন। এমনকি ব্যবসা থেকে অর্জিত লাভ-ক্ষতির ঝুঁকিও তিনি বহন করেন। কাজেই বলা যায়, উদ্যোক্তা প্রতিষ্ঠানের যাবতীয় গুরুত্বপূর্ণ কার্যাবলি পালন করেন।

উত্তর

সংগঠকের দক্ষ ভূমিকা ছাড়া একটি কারবার সঠিকভাবে পরিচালিত হতে পারে না। একজন সফল সংগঠক উৎপাদনের অন্যান্য উপাদান যেমন- ভূমি, শ্রম ও মূলধন প্রভৃতির মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে উৎপাদন পরিচালনা করেন। এক্ষেত্রে সংগঠক তার মেধা, সৃজনশীলতা ও কঠোর পরিশ্রমের দ্বারা সর্বাধিক মুনাফা অর্জনে সচেষ্ট থাকেন। এভাবে যে প্রতিষ্ঠান যত বেশি মুনাফা অর্জন করতে পারে, ঐ প্রতিষ্ঠানটির প্রতিযোগিতায় টিকে থাকার সম্ভাবনা ততটা প্রবল হয়। উদ্দীপকে লক্ষ করা যায়, সংগঠনের সব দায়িত্ব উদ্যোক্তার পালন করতে হয়। এই উদ্যোক্তার দক্ষতার ওপরই কারবারের দক্ষতা নির্ভর করে। যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে কারবার ও পন্ড হয়ে যেতে পারে। কারণ একজন উদ্যোক্তার যেকোনো পরিস্থিতি খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এর ফলে কারবারের সফলতাও নিশ্চিত করা সম্ভব হয়। উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে সংগঠন অন্যতম।ভূমি শ্রম ও মূলধনের মাধ্যমে সমন্বয় সাধন করে সংগঠন। সংগঠক যদি পরিশ্রমী ও দূরদর্শী গুণসম্পন্ন না হতো, তাহলে ভূমি, শ্রম ও মূলধনের সুষ্ঠু সমন্বয়ের অভাবে উৎপাদন ব্যাহত হতো। এর ফলে পর্যাপ্ত মুনাফা অর্জনে ব্যর্থতার কারণে প্রতিষ্ঠান ও বন্ধ হয়ে যেতে পারে। কাজেই ওপরের আলোচনা থেকে স্পষ্ট যে, সংগঠক ছাড়া একটি প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালিত হতে পারে না।
HSCEconomics 1st Paperসরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।