উদ্দীপকের জিনাতের পোশাক কারখানাটি হলো একমালিকানা কারবার।
একমালিকানা কারবারে একজন মাত্র মালিক থাকেন, মালিক নিজে ব্যবসার উপকরণসংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্ব পারন করেন। প্রতিষ্ঠানের সব ধরনের সিদ্ধান্ত নিজেই নিয়ে থাকেন। লাভ-লোকসানের জন্য তিনি নিজেই দায়ী থাকেন। এটি সবচেয়ে প্রাচীন ও সহজতম ব্যবসায় সংগঠন। এই ধরনের কারবার সাধারণত ক্ষুদ্রায়তন প্রকৃতির হয় এবং শ্রমিকের সংখ্যাও কম থাকে।
উদ্দীপকে দেখা যায়, জিনাত পোশাক কারখানার মালিক এবং কারখানার লভ্যাংশ তিনি একাই ভোগ করেন। অর্থাৎ, কারবারের সকল ঝুঁকি ও মুনাফা তিনি এককভাবে বহন করেন। এছাড়াও কারখানার শ্রমিকের সংখ্যাও কম। অর্থাৎ, তার কারখানাটি একমালিকানা কারবারের সাথে সাদৃশ্যপূর্ণ। এই ধরনের কারবারে মূলধন সীমিত থাকে। এছাড়াও মালিকের ব্যক্তিগত দক্ষতা ও সামর্থ্যের ওপর এর সফলতা নির্ভর করে। অর্থাৎ, জিনাতের পোশাক কারখানাটি একটি একমালিকানা কারবার।