NGO বলতে কী বোঝ?
উত্তর: যেসব প্রতিষ্ঠান বিশ্বব্যাপী, দেশব্যাপী বা বিশেষ এলাকায় সেবাধর্মী ও উন্নয়নমূলক কাজ করে থাকে তাকে এনজিও বলে। উন্নয়নশীল দেশগুলোর আর্থসামাজিক উন্নয়নে এনজিও তথা বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অত্যন্ত পরিচিত নাম। বেসরকারি উদ্যোগে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত সংস্থা বা সংগঠনই হলো এনজিও। সাধারণত এনজিওগুলোর আয়ের উৎস হলো— সাধারণ লোকজনের সাহায্য, দান, চাঁদা এবং সরকারি অনুদান। বাংলাদেশে দারিদ্র্য বিমোচন, দরিদ্রদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকারের পাশাপাশি এনজিওগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এনজিওগুলোর উদ্দেশ্যই হলো অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে অবদান রাখা ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
NGO বলতে কী বোঝ?
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর