উদ্দীপক
বাংলাদেশে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ ও অবকাঠামো ইত্যাদি মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি খাত প্রধান ভূমিকা পালন করে থাকে। এসব ক্ষেত্রে NGO-গুলো অত্যন্ত সীমিত ভূমিকা পালন করে থাকে। পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে কাজ করলেও অধিকাংশ NGO-র মূল লক্ষ্যই হচ্ছে ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে মুনাফা করা। NGO-গুলোর ঋণের সুদের হারও অনেক বেশি। সমবায় প্রতিষ্ঠানগুলো সঠিক নিয়মকানুন মেনে চললে, মতবিরোধ পরিহার করলে এবং ব্যক্তিস্বার্থের বদলে সমষ্টিগত স্বার্থ বিবেচনা করলে সাধারণ মানুষের অনেক উপকার করতে পারত । তবে দুর্নীতি কমিয়ে আনতে পারলে সরকারি খাতই আমাদের দেশকে অনেক এগিয়ে নিতে পারত ।