শেয়ারFacebookWhatsApp

একমালিকানা কারবারের সংজ্ঞা দাও।

উত্তর: যে কারবারে একজন মাত্র মালিক থাকে এবং মালিক নিজেই ব্যবসায় উপকরণ সংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে, তাকে একমালিকানা কারবার (Single Proprietorship) বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

একমালিকানা কারবারের সংজ্ঞা দাও।

উদ্দীপক

X, Y ও Z তিন জনে চুক্তিবদ্ধ হয়ে একটি কারবার প্রতিষ্ঠা করেন। তিনজনের মালিকানার অংশও সমান নয়। মূলধন স্বল্পতার কারণে তারা লাভবান হচ্ছেন না। সাংগঠনিক কাঠামোর জন্য তারা শেয়ারও বিক্রি করতে পারছেন না। অথচ পাশের 'এ্যাপেক্স লিমিটেড কোম্পানি' প্রতিষ্ঠানে শেয়ার বিক্রির মাধ্যমে প্রচুর মূলধন সংগ্রহ করেছে।

Jessore · 2017

উত্তর

যে কারবারে একজন মাত্র মালিক থাকে এবং মালিক নিজেই ব্যবসায় উপকরণ সংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে, তাকে একমালিকানা কারবার (Single Proprietorship) বলে।

উত্তর

যৌথ মূলধনী কারবার আইনের বিধিবিধান দ্বারা গঠিত হয় বলে দীর্ঘস্থায়ী হয়। যৌথ মূলধনী কারবারকে এক অর্থে দীর্ঘস্থায়ী বলা যায়। কারণ একমালিকানা বা অংশীদারি কারবারে কারো মৃত্যু হলে বা পাগল হয়ে গেলে যেরূপ ব্যবসায় অচল হয়ে পড়ে, যৌথ মূলধনী কারবারে এরূপ কোনো ক্ষতি হয় না। এখানে পুরাতন অংশীদারগণ শেয়ার বিক্রির মাধ্যমে যেমন কারবার ত্যাগ করতে পারে, তেমনি নতুন অংশীদার কারবারে যোগদান করতে পারে। এরূপ ব্যবস্থাপনার কারণে যৌথ মূলধনী কারবার দীর্ঘস্থায়ী হয়।

উত্তর

উদ্দীপকে X, Y ও Z তিন জনে চুক্তিবদ্ধ হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটি কারবার প্রতিষ্ঠা করে, যা অংশীদারি কারবারের সংজ্ঞায় সংজ্ঞায়িত। নিচে অংশীদারি কারবারের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো- ১. সাধারণত চুক্তির মাধ্যমে অংশীদারি কারবারের সূত্রপাত ঘটে এবং সকল অংশীদারগণ ব্যবসায়ের লাভ-লোকসানের ভার বহন করে। ২. এ ব্যবসায়ে প্রত্যেক অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বিবেচিত হন এবং একজনের ব্যর্থতায় ব্যবসায়ে ক্ষতি হলে সবাইকে একযোগে এর দায় নিতে হয়, তাই প্রত্যেক সদস্যের দায় অসীম। ৩. এ কারবারের সর্বনিম্ন সদস্য সংখ্যা ২ জন এবং সর্বোচ্চ ২০ জন সদস্য থাকতে পারে। তবে ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে ১০ জন সদস্য থাকতে পারে। ৪. এ কারবার আইনগতভাবে বৈধ ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত তাই কোনো অংশীদার তার অংশ অন্যান্য অংশীদারের সম্মতি ছাড়া হস্তান্তর করতে পারে না। ৫. এ কারবারের চুক্তিপত্রে উল্লিখিত শর্তানুসারে অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে বণ্টন করা হয়। তবে অংশীদারদের মধ্যে কোনো একজন সদস্য মারা গেলে বা দেউলিয়া হলে বা পাগল হয়ে গেলে উক্ত কারবার বন্ধ হয়ে যায়। তাই এ ধরনের কারবারে স্থায়িত্ব খুবই কম হয়। উক্ত বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের X, Y, Z বা অংশীদারি কারবারে পরিলক্ষিত হয়।

উত্তর

উদ্দীপকে X, Y ও Z এর প্রতিষ্ঠানটি হলো অংশীদারি কারবার এবং দ্বিতীয় প্রতিষ্ঠান অর্থাৎ 'এ্যাপেক্স লিমিটেড কোম্পানি' হলো যৌথ মূলধনী কারবার। কিছু বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে অংশীদারি কারবারকে যৌথমূলধনী কারবারে রূপান্তর করা যায়। অংশীদারি কারবার মূলত একটি চুক্তিভিত্তিক কারবার যেখানে সর্বনিম্ন ২ জন সদস্য এবং সর্বোচ্চ ২০ জন সদস্য থাকতে পারে। এক্ষেত্রে শেয়ার হস্তান্তর বা বিক্রয়ের কোনো সুযোগ না থাকায় সদস্য সংখ্যা বৃদ্ধি করে পর্যাপ্ত মূলধন সংগ্রহ করা যায় না। অন্যদিকে, যৌথ মূলধনী কারবার সরকার কর্তৃক অনুমোদিত। বহুসংখ্যক লোক এ কারবারের সদস্য হতে পারে এবং প্রয়োজনে শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে সদস্য সংখ্যা বাড়াতে পারে। পর্যাপ্ত মূলধন সংগ্রহের সুবিধা থাকায় এ কারবারে বৃহদায়তনের উৎপাদন করা যায় ফলে সদস্যগণ লাভবান হয়। তাছাড়া এ ধরনের কারবারে কোনো একজন সদস্যের অনুপস্থিতিতে কারবার বন্ধ হয়ে যায় না। কিন্তু অংশীদারি কারবারে এ ধরনের সুযোগ সুবিধা নেই। উদ্দীপকে X, Y ও Z এর অংশীদারি প্রতিষ্ঠানটিকে দ্বিতীয় প্রতিষ্ঠানে তথা যৌথমূলধনী প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়। তবে এ জন্য অংশীদারি কারবারকে যৌথমূলধনী কারবারের ন্যায় সদস্য সংখ্যা বাড়াতে হবে। এক্ষেত্রে প্রথমে সরকারের নিকট থেকে অনুমোদন নিতে হবে। এরপর শেয়ার, ঋণপত্র প্রভৃতি বিক্রি করে মূলধন সংগ্রহ করতে হবে এবং একটি পরিচালনা পর্ষদ গঠন করে ব্যবসায় পরিচালনা করতে হবে। সুতরাং অংশীদারি কারবারের সীমাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে অংশীদারি কারবারকে যৌথমূলধনী কারবারে রূপান্তর করা যায়।
HSCEconomics 1st PaperJessore 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

একমালিকানা কারবারের সংজ্ঞা দাও। | Prosthuti