আধুনিক উৎপাদন ব্যবস্থায় উদ্যোক্তাকে 'কারবারের প্রাণ' বলা হয় কেন?
উত্তর: প্রাণ না থাকলে যেমন দেহের অস্তিত্ব থাকে না, তেমনি উদ্যোক্তা না থাকলে কারবারও চলতে পারে না। উদ্যোক্তা কারবারের পরিকল্পনা প্রণয়ন করেন এবং কারবারের মৌলিক সিদ্ধান্ত ও নীতি গ্রহণ করেন। এছাড়া তিনি উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ, তাদের মধ্যে সমন্বয় সাধন, মূলধন সংগ্রহ ও উৎপাদনক্ষেত্রে শ্রমবিভাগের মাত্রা নির্ধারণ করেন। আধুনিক উৎপাদন ব্যবস্থা ক্রমান্বয়ে বড় ও জটিল হয়ে পড়ায় সেখানে জনবল ও প্রযুক্তির ব্যবহার, বিনিয়োগের সমস্যার সমাধান এবং শ্রমিক-মালিক সম্পর্ক প্রভৃতি বিষয়ে ব্যবস্থাপনার জন্য একটি স্বতন্ত্র ও অপরিহার্য উৎপাদন হিসেবে উদ্যোক্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ জন্যই আধুনিক উৎপাদন ব্যবস্থায় উদ্যোক্তাকে 'কারবারের প্রাণ' বলা হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
আধুনিক উৎপাদন ব্যবস্থায় উদ্যোক্তাকে 'কারবারের প্রাণ' বলা হয় কেন?
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর