শেয়ারFacebookWhatsApp

অংশীদারী কারবারে বিশ্বাস ও আস্থার অভাব হয় কেন?

উত্তর: অংশীদারি কারবারে পরিচিত কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে মূলধন সংগ্রহ করে যুক্তভাবে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে এ কারবারের ভিত্তি হলো পারস্পরিক আস্থা ও বিশ্বাস। কিন্তু অনেক সময় অংশীদারি কারবারের অংশীদারদের মধ্যে মতবিরোধ, অসীম দায় এবং মূলধনের স্বল্পতার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ফলে এরূপ ব্যবসায় প্রতিষ্ঠানের অংশীদারদের মধ্যে পরস্পরের প্রতি বিশ্বাস ও আস্থার অভাব দেখা যায়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

অংশীদারী কারবারে বিশ্বাস ও আস্থার অভাব হয় কেন?

উদ্দীপক

সৃষ্টিশীল ও পরিশ্রমী হামজা ব্যবসায়িক লক্ষ্যকে সামনে রেখে ব্যাংক থেকে ঋণ ও সরকারের কাছ থেকে এক খন্ড জমি লিজ নিয়ে সেখানে চুক্তিভিত্তিক ও দিনভিত্তিক কিছু কর্মচারী ও শ্রমিক নিয়োগের মাধ্যমে একটি শিল্প কারখানা স্থাপন করে। পরবর্তীতে হামজার দূরদর্শিতা ও বুদ্ধিমত্তা এবং কর্মের দৃঢ়তার কারণে পাঁচ বছরের মাথায় শিল্প প্রতিষ্ঠানটির সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে। [নটর ডেম কলেজ, ঢাকা]

উত্তর

যে প্রতিষ্ঠান সরকারি নীতি ও আদর্শের আওতায় একটি স্বাধীন পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত হয় তাকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলে।

উত্তর

অংশীদারি কারবারে পরিচিত কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে মূলধন সংগ্রহ করে যুক্তভাবে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে এ কারবারের ভিত্তি হলো পারস্পরিক আস্থা ও বিশ্বাস। কিন্তু অনেক সময় অংশীদারি কারবারের অংশীদারদের মধ্যে মতবিরোধ, অসীম দায় এবং মূলধনের স্বল্পতার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ফলে এরূপ ব্যবসায় প্রতিষ্ঠানের অংশীদারদের মধ্যে পরস্পরের প্রতি বিশ্বাস ও আস্থার অভাব দেখা যায়।

উত্তর

উদ্দীপকে হামজার কার্যক্রম উৎপাদনের সংগঠন উপাদানের কার্যক্রমকে নির্দেশ করে। কেননা হামজার বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা এবং কর্মের দৃঢ়তার কারণে শিল্প প্রতিষ্ঠানটির সুনাম দেশে ছড়িয়ে পড়ে। যা উৎপাদনের উপাদানের মধ্যকার সংগঠনের বৈশিষ্ট্য বহন করে। উৎপাদন বা ব্যবসার ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ যেমন- ভূমি, শ্রম ও মূলধনের মধ্যে সমন্বয় সাধন এবং কারবার পরিচালনার কাজকে সংগঠন বলা হয়। কারবারের পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ, কারবার প্রতিষ্ঠা, ব্যবসায়ের তত্ত্বাবধান ও ঝুঁকি বহন প্রভৃতি দায়িত্ব সম্পাদনের কাজকেই সংগঠন বলে। অধ্যাপক' হ্যানি বলেন, "কোনো নির্দিষ্ট এক বা একাধিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন প্রক্রিয়াকে সংগঠন বলা হয়।" সংগঠন উৎপাদনের এমন একটি সক্রিয় উপাদান, যা উৎপাদন ক্ষেত্রে অন্যান্য উপাদানকে ক্রিয়াশীল ও উৎপাদনক্ষম করে তোলে। আধুনিক উৎপাদন ব্যবস্থা ক্রমান্বয়ে বড় ও জটিল হয়ে পড়ায় সেখানে প্রযুক্তির ব্যবহার, যন্ত্রপাতি ও জনবল নির্বাচন, শ্রমবিভাগ প্রবর্তন, বিনিয়োগ নির্ধারণ ও শ্রমিক- মালিক সম্পর্ক প্রভৃতি বিষয়ের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার জন্য সংগঠন একটি স্বতন্ত্র ও অপরিহার্য উপাদানরূপে বিবেচিত হয়। সুতরাং দেখা যায়, হামজার কার্যক্রমে উৎপাদনের সংগঠন উপাদানের কার্যক্রম ফুটে উঠেছে।

উত্তর

কোনো প্রতিষ্ঠানের সফলতা উদ্দীপকে উল্লিখিত উপাদান অর্থাৎ সংগঠনের ভূমিকার ওপর নির্ভরশীল। উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করা হলো-উৎপাদন বা ব্যবসায় ক্ষেত্রে উৎপাদনের উপাদানসমূহ যেমন ভূমি, শ্রম ও মূলধনের মধ্যে সমন্বয় সাধন করে সুষ্ঠুভাবে কারবার পরিচালনার কাজকে সংগঠন বলা হয়। অর্থাৎ কারবারের পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে নীতি নির্ধারণ, কারবার প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ব্যবসায় পরিচালনা, তত্ত্বাবধান ও ঝুঁকি বহন প্রভৃতি কাজের সার্বিক দায়িত্ব সম্পাদনের কর্মপ্রক্রিয়াকে সংগঠন বলে। সুতরাং সংগঠন' এক ধরনের পেশাদারি দায়িত্ব বা কাজের নৈপুণ্য, যা কোনো কারবারকে সুষ্ঠুভাবে পরিচালিত হতে সহায়তা করে। সংগঠন উৎপাদনের এমন একটি সক্রিয় উপাদান যা উৎপাদন ক্ষেত্রে অন্যান্য উপাদানকে ক্রিয়াশীল ও উৎপাদনক্ষম করে তোলে। আধুনিক উৎপাদন ব্যবস্থা ক্রমান্বয়ে বড় ও জটিল হয়ে পড়ায় সেখানে প্রযুক্তি ও জনবল নির্বাচন, শ্রমবিভাগ, বিনিয়োগ নির্ধারণ ও শ্রমিক-মালিক সম্পর্ক প্রভৃতি বিষয়ের ব্যবস্থাপনার জন্য সংগঠন একটি স্বতন্ত্র ও অপরিহার্য উপাদানরূপে বিবেচিত হয়।উদ্দীপকের হামজা তার বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা এবং কর্মের দৃঢ়তার কারণে পাঁচ বছরের মাথায় শিল্প প্রতিষ্ঠানটির সুনাম সারাদেশে ছড়িয়ে পড়ে, যা উৎপাদনের সংগঠন উপাদানের বৈশিষ্ট্য বহন করে। সুতরাং বলা যায়, কোনো প্রতিষ্ঠানের সফলতা তার সংগঠনের ভূমিকার ওপর নির্ভরশীল।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।