উদ্দীপকে রাসেল ও সুমনের প্রতিষ্ঠানের মধ্যে সুমনের প্রতিষ্ঠান অধিক স্থায়িত্বসম্পন্ন। কারণ সুমনের প্রতিষ্ঠানটি একটি সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠান জনকল্যাণের উদ্দেশ্যে গঠিত নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। সরকার কর্তৃক যেসব সংগঠন-পরিচালনা হয় তাকে সরকারি সংগঠন বলে। সরকারি প্রতিষ্ঠান কোনোরূপ মুনাফার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত নয়। যেমন- ব্যাংক, বিমা, পরিবহন, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি। এগুলোর কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না। সরকারি গঠনতন্ত্র এবং কেন্দ্রীয় নীতিমালার আলোকে স্থায়ী রূপ লাভ করে। সরকারের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত বলে এখানে কোনোরূপ সমস্যা সৃষ্টি হলে সরকার নিজস্ব পদ্ধতিতে তা সমাধান করে। এসব প্রতিষ্ঠানে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জিত হলে নতুন নতুন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। সরকারি সংগঠনের উৎপাদিত দ্রব্য বা সেবাগুলো এমন হয়, যা রাষ্ট্র পরিচালনায় সবসময় মানুষের তথা জনগণের প্রয়োজন হবে। ঐ দ্রব্য বা সেবার চাহিদা কখনো কম হবে না। পরিবর্তিত পরিস্থিতিতে সরকারিভাবে উৎপাদিত পণ্য বা সেবার চাহিদা বেড়ে চলবে। এজন্য এই প্রতিষ্ঠান অধিক স্থায়ী। অন্যদিকে বেসরকারি সংগঠন বিশেষ পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় বা যেতে পারে।
আলোচনার শেষে বলা যায়, সুমনের সরকারি সংগঠনটি রাসেলের বেসরকারি সংগঠনের চেয়ে অধিক স্থায়ী।