শেয়ারFacebookWhatsApp

সংগঠন কাকে বলে?

উত্তর: উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম ও মূলধনের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে কারবার পরিচালনা করাকে সংগঠন বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

সংগঠন কাকে বলে?

উদ্দীপক

মনুষ্যসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত অসহায় ও দুর্গত মানুষদের সাহায্যের জন্য ত্রাণ বিতরণ, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ঝুঁকি হ্রাসকরণ, শিক্ষা ও পুষ্টি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, পরিবেশ উন্নয়নে NGO ব্র্যাক, আশা, প্রশিকা, বিদেশি NGO যেমন- কারিতাস ইত্যাদি এবং বিদেশি দাতা সংস্থা WB, EU, USAID, JICA, ADB কাজ করে থাকে। [নটর ডেম কলেজ, ঢাকা]

উত্তর

উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম ও মূলধনের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে কারবার পরিচালনা করাকে সংগঠন বলে।

উত্তর

যৌথ মূলধনী কারবারে একক কোনো ব্যক্তি মূলধন সরবরাহ করেন না বরং অসংখ্য শেয়ারহোল্ডার মূলধন সরবরাহ ও পরিচালনা করেন। এর মধ্যে কোনো শেয়ারহোল্ডার মারা গেলেও কোম্পানি বন্ধ হবে না। একমালিকানা বা অংশীদারি কাবারে কারো মৃত্যু হলে, দেউলিয়া বা পাগল হয়ে গেলে যেরূপ ব্যবসায় অচল হয়ে পড়ে, যৌথমূলধনী কাবারে এরূপ কোনো ক্ষতি হয় না। এভাবে যৌথ মূলধনী কারবার একটি দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়।

উত্তর

NGO (Non Government Organization) হচ্ছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা, যা দেশব্যাপী বা বিশ্বব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক বা সেবাধর্মী কর্মকাণ্ডে সহায়তা করে থাকে। উদ্দীপকে উল্লেখকৃত বাংলাদেশে কর্মরত এনজিও সংস্থা হলো ব্র্যাক, আশা ও প্রশিকা। নিচে এদের শ্রেণিবিন্যাস বর্ণনা করা হলো।১. ব্র্যাক: ব্র্যাক (BRAC) দেশের সবচেয়ে বড় ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা। ব্র্যাক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঋণদান ছাড়াও দরিদ্রবিমোচন, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করছে। বিশেষত সামাজিকভাবে বঞ্চিত ও বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ যেমন- অতি দরিদ্র চরবাসী, দুস্থ নারী, অবসরপ্রাপ্ত ও ছাঁটাইকৃত সরকারি শিল্প প্রতিষ্ঠানের কর্মচারীদের বিভিন্ন ধরনের ক্ষুদ্র ঋণ এবং প্রশিক্ষণ প্রদান করা হয়।২. আশা: আর্থসামাজিক উন্নয়নে ১৯৭৮ সালে আশা প্রতিষ্ঠিত হয়। আশা বর্তমানে সর্ববৃহৎ আত্মনির্ভর দ্রুত বর্ধমান ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা হিসেবে বিশ্বে প্রতিষ্ঠা লাভ করছে। ৩. প্রশিকা : ১৯৭৫ সালে মানিকগঞ্জের কয়েকটি গ্রামে প্রশিকার কার্যক্রম সূচিত হয়েছিল। পরে ১৯৭৬ সালে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে বৃহৎ পরিসরে কাজ শুরু করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত NGO ব্র্যাক, আশা, প্রশিকা এগুলো দেশীয় NGO সংস্থা। বাংলাদেশের অর্থনীতিতে এ সংস্থাগুলোর ভূমিকা ব্যাপক। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এনজিওসমূহের ভূমিকা অনেক বেশি। বর্তমানে দেশি বিদেশী প্রায় ১২০০ এর মতো NGO বাংলাদেশে কাজ করছে। পল্লী উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, মা ও শিশু স্বাস্থ্যসেবা প্রদান, প্রাথমিক ও গণশিক্ষার বিস্তার, পরিবেশ উন্নয়ন, দুর্যোগব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়ন, হস্ত ও কুটির শিল্পের বিকাশসহ নানাবিধ সমাজ উন্নয়নমূলক কাজে এনজিওদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এদেশের দারিদ্র্য জনগোষ্ঠীর মাঝে ক্ষুদ্রঋণ বিতরণের মাধ্যমে এনজিও প্রায় ২ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। শিশু ও বয়স্ক শিক্ষা বিস্তার এবং সাক্ষরতার প্রসারে NGO দের ভূমিকা সবারই জানা। অনেক এনজিও কৃষি উন্নয়নে কৃষকদের উন্নত বীজ, সার ও প্রযুক্তি সরবরাহ করে থাকে। জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমেও এনজিওগুলো সরকারের সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছে। উন্নয়নমূলক কার্যক্রমে এনজিওসমূহ অনেক ক্ষেত্রেই নেতৃত্বের আসনে আসীন। নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার রক্ষা, সচেতনতা সৃষ্টি এবং নির্যাতিত নারীদের আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রেও এনজিওগুলোর তৎপরতা চোখে পড়ার মতো। আর্থসামাজিক উন্নয়নে এনজিওদের এরূপ অসংখ্য নজির রয়েছে। কিন্তু এসব কার্যক্রম সবসময় বিতর্কমুক্ত নয়। অনেক সময় অনুৎপাদনশীল ক্ষেত্রে ঋণ সমাজে সমস্যা বৃদ্ধি করে। এনজিওদের কার্যক্রমে কোথাও আইন ও দেশবিরোধী কাজও দেখা যায়। তবে তা খুব বেশি নয়। সার্বিক বিচারে এনজিওদের অবদান আমাদের দেশের উন্নয়নে চোখে পড়ার মতো।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।