শেয়ারFacebookWhatsApp

'সংগঠন উৎপাদনের একটি স্বতন্ত্র ও অপরিহার্য উপাদান'- ব্যাখ্যা করো।

উত্তর: সংগঠন উৎপাদনের এমন একটি সক্রিয় উপাদান যা কারবার পরিচালনার ক্ষেত্রে অন্যান্য উপাদানকে ক্রিয়াশীল ও উৎপাদনক্ষম করে তোলো। আধুনিক উৎপাদন ব্যবস্থা ক্রমান্বয়ে বড় ও জটিল হয়ে পড়ায় সেখানে জনবল ও প্রযুক্তির ব্যবহার, শ্রমবিভাগ প্রবর্তন, শ্রমিক-মালিক সম্পর্ক, বিনিয়োগের সমস্যাসহ বিভিন্ন ধরনের সমস্যার উদ্ভব ঘটে। এক্ষেত্রে সংগঠনের মাধ্যমে ফলপ্রসূ উপায়ে সঠিকভাবে এসব ব্যবস্থাপনা আবশ্যক। সুতরাং বলা যায়, উৎপাদন ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন সমস্যার সঠিক ব্যবস্থাপনার জন্য একটি স্বতন্ত্র ও অপরিহার্য উপাদান হিসেবে সংগঠনকে বিবেচনা করা যায়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

'সংগঠন উৎপাদনের একটি স্বতন্ত্র ও অপরিহার্য উপাদান'- ব্যাখ্যা করো।

উদ্দীপক

আলাউদ্দীন তার দশ বন্ধুকে নিয়ে স্বেচ্ছায়, সমানাধিকার ও সমান দায়িত্বের ভিত্তিতে একটি মৎস্য খামার গড়ে তোলে। কিন্তু মূলধনের স্বল্পতা, অদক্ষ পরিচালনা ও মতবিরোধের কারণে এই মৎস্য খামার আশানুরূপ মুনাফা অর্জন করতে পারেনি। অন্যদিকে বেলাল ও আজগর চুক্তির ভিত্তিতে পরস্পরের উপর বিশ্বাস ও অসীম দায়-দায়িত্ব নিয়ে একটি কার্টন ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। এতে যে মুনাফা হয় তা চুক্তি অনুসারে বণ্টিত হয়।

Sylhet · 2017

উত্তর

উৎপাদনের উপকরণসমূহ সমন্বয় সাধনের মাধ্যমে উৎপাদনের ঝুঁকি বহনসহ যে ব্যক্তি উৎপাদন কাজ পরিচালনা করেন তাকে সংগঠক বলে।

উত্তর

সংগঠন উৎপাদনের এমন একটি সক্রিয় উপাদান যা কারবার পরিচালনার ক্ষেত্রে অন্যান্য উপাদানকে ক্রিয়াশীল ও উৎপাদনক্ষম করে তোলো। আধুনিক উৎপাদন ব্যবস্থা ক্রমান্বয়ে বড় ও জটিল হয়ে পড়ায় সেখানে জনবল ও প্রযুক্তির ব্যবহার, শ্রমবিভাগ প্রবর্তন, শ্রমিক-মালিক সম্পর্ক, বিনিয়োগের সমস্যাসহ বিভিন্ন ধরনের সমস্যার উদ্ভব ঘটে। এক্ষেত্রে সংগঠনের মাধ্যমে ফলপ্রসূ উপায়ে সঠিকভাবে এসব ব্যবস্থাপনা আবশ্যক। সুতরাং বলা যায়, উৎপাদন ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন সমস্যার সঠিক ব্যবস্থাপনার জন্য একটি স্বতন্ত্র ও অপরিহার্য উপাদান হিসেবে সংগঠনকে বিবেচনা করা যায়।

উত্তর

উদ্দীপকে যে মৎস্য খামারের কথা বলা হয়েছে তা একটি সমবায় প্রতিষ্ঠান বা কারবার।কিছুসংখ্যক ব্যক্তি নিজেদের মধ্যে কোনো সাধারণ অর্থনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য স্বেচ্ছায়, সমান অধিকার ও দায়িত্বের ভিত্তিতে যৌথভাবে যে কারবার গঠন করে তাকে সমবায় প্রতিষ্ঠান বা করবার বলে।উদ্দীপকের মৎস্য খামারের মতো সমবায় প্রতিষ্ঠান বা কারবারের কতকগুলো স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য লক্ষ করা যায়। এ কারবার গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে পরিচালিত হয়। এ কারবারে উৎপাদক ও ভোক্তা উভয়ের স্বার্থ-হননকারী মধ্যস্বত্বভোগীদের কোনো অস্তিত্ব থাকে না। সমবায় কারবারে শ্রমিকরাই মালিক। এজন্য এখানে অন্য কারবারের মতো মালিক ও শ্রমিকদের মধ্যে স্বার্থ নিয়ে বিরোধ ও সংঘাত নেই। এর মূল উদ্দেশ্য হলো কল্যাণ বৃদ্ধি, মুনাফা অর্জন নয়। এটি সমাজের নিঃস্ব, অবহেলিত ও বেকার লোকদের মর্যাদার সাথে বেঁচে থাকার সুযোগ সৃষ্টি করে। তাই পরস্পরের মধ্যে প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার মনোভাব দেখা যায়। সমবায় প্রতিষ্ঠান বা করবারের এসব বৈশিষ্ট্যই উদ্দীপকে আলাউদ্দীন ও তার দশ বন্ধুকে নিয়ে গড়ে ওঠা মৎস্য খামারে দেখা যায়।

উত্তর

উদ্দীপকে আলাউদ্দিন ও তার দশ বন্ধুকে নিয়ে গড়ে উঠা মৎস্য খামারটি হলো একটি সমবায় প্রতিষ্ঠান বা কারবার। আর বেলাল ও আসগরের দ্বারা প্রতিষ্ঠিত কার্টন ফ্যাক্টরিটি হলো একটি অংশীদারি কারবার। এ বিবেচনায় উদ্দীপকের আলোকে মৎস্য খামার ও কার্টুন ফ্যাক্টরি, এ দুটি সংগঠনের মধ্যে নিচে তুলনা করা হলো: আলাউদ্দিন ও তার দশ বন্ধু স্বেচ্ছায়, সমান অধিকার ও দায়িত্বের ভিত্তিতে মৎস্য খামারটি গড়ে তুলেছে। অন্যদিকে বেলাল ও আসগর চুক্তির ভিত্তিতে পরস্পরের ওপর বিশ্বাস স্থাপন করে, অসীম দায়- দায়িত্ব নিয়ে কার্টন ফ্যাক্টরিটি প্রতিষ্ঠা করেছে। মৎস্য খামারটি সমবায়ের নন্দিত আদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে; এ আদর্শ হলো- 'সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে'। কার্টন ফ্যাক্টরিটির এমন কোনো আদর্শ নেই। মৎস্য খামারটি মূলত সদস্যদের কল্যাণ সাধন, বাজার থেকে কিছুটা কম দামে মাছ সরবরাহ, স্থানীয় জনগণের চাহিদা পূরণ ইত্যাদি উদ্দেশ্য সাধনের জন্য গড়ে উঠেছে। কার্টন ফ্যাক্টরিটি সর্বাধিক সম্ভব মুনাফা অর্জন, স্থানীয় ও অস্থানীয় ব্যবসায়ীদের কাটনের চাহিদা পূরণ, অংশীদারদের বৈষয়িক সমৃদ্ধি আনয়ন ইত্যাদি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।কার্টন ফ্যাক্টরিটি প্রতিষ্ঠা করতে গিয়ে এর সদস্যদের দায়-দায়িত্ব, সরবরাহকৃত মূলধন, কারবারের লাভ-লোকসান, সদস্যদের আনুপাতিক সংশ্লিষ্টতা, অর্থ-সংগ্রহ, নতুন সদস্য গ্রহণ ইত্যাদি ব্যাপারে অংশীদারদের মধ্যে লিখিত চুক্তি হয়েছে। কিন্তু মৎস্য খামারটি প্রতিষ্ঠার ব্যাপারে সদস্যদের মধ্যে এরূপ কোনো চুক্তি হয়নি।এভাবে উদ্দীপকের আলোকে মৎস্য খামার ও কার্টুন ফ্যাক্টরি-এ দুইটি সংগঠনের মধ্যে তুলনা করা যায়।
HSCEconomics 1st PaperSylhet 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।