শেয়ারFacebookWhatsApp

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলতে কী বোঝায়?

উত্তর: যেসব প্রতিষ্ঠান সরকারি নীতি ও আদর্শের আওতায় একটি স্বাধীন পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত হয় তাকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলতে কী বোঝায়?

উদ্দীপক

ফিরোজ সাহেব তার ৭ জন বন্ধুকে নিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির অর্জিত মুনাফা তারা সমানভাবে ভাগ করে নেন। প্রতিষ্ঠানটির কর্মপরিধি দিন দিন বৃদ্ধি পাওয়ায় মূলধনের ঘাটতি দেখা দেয়। এ ঘাটতি দূর করার জন্য তারা সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানে নিবন্ধিত হওয়ার মাধ্যমে শেয়ার বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করলেন। [ঢাকা বোর্ড ২০১৬]

উত্তর

যেসব প্রতিষ্ঠান সরকারি নীতি ও আদর্শের আওতায় একটি স্বাধীন পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত হয় তাকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলে।

উত্তর

উদ্যোক্তা বলতে কোনো ব্যক্তিকে বোঝানো হয় এবং সংগঠন বলতে কোনো প্রতিষ্ঠানকে বোঝায়। উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোকে একত্রিত করে সেগুলোরকে প্রয়োজন অনুসারে সমন্বয় সাধনের কাজ যে করে তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। আর সংগঠন হলো কোনো একটা উৎপাদন প্রতিষ্ঠান। উদ্যোক্তা ছাড়া সংগঠন সম্ভব নয়। তাই বলা হয় উদ্যোক্তা বলতে সংগঠনকে বোঝায় না।

উত্তর

ফিরোজ সাহেব ও তাদের বন্ধুদের দ্বারা গঠিত প্রথম উদ্যোক্তা হলো সমবায় কারবার বা প্রতিষ্ঠান।সমবায় কারবার হলো এমন এক ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে কিছু লোক স্বেচ্ছায় একত্রিত হয়ে সমান অধিকার ও সমান দায়িত্বের ভিত্তিতে ব্যবসায় পরিচালনা করে। এ ধরনের কারবারের সদস্যরা নিজেরাই মূলধনের যোগান দেয়, কারবার পরিচালনা করে এবং ঝুঁকি বহন করে। সমবায় কারবারের মাধ্যমে নিম্নবিত্তের মানুষ তাদের ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে মূলধন গঠনের মাধ্যমে আয় বাড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন ব্যবসায় বা উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই সমবায় সমিতিগুলো প্রতিষ্ঠিত। এখানে মালিক ও শ্রমিকের মধ্যে কোনো পার্থক্য নেই। তাছাড়া সমবায় প্রতিষ্ঠানে শ্রমিক শোষণ, অধিক মুনাফা অর্জন বা আয়ের কোনো বৈষম্য নেই। ফলে এ প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা সকল সদস্যদের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়। উদ্দীপকে, ফিরোজ সাহেব ও তার ৭ জন বন্ধু স্বেচ্ছায় একত্রিত হয়ে সমান অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে বলে, এটি একটি সমবায় সংগঠন। ফলে প্রতিষ্ঠানটির অর্জিত মুনাফা তারা সমানভাবে ভাগ করে নেয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রথম উদ্যোক্তা হলো সমবায় প্রতিষ্ঠান ও পরবর্তী উদ্যোক্তা হলো যৌথ মূলধনী কারবার।স্থায়িত্ব, ঝুঁকি বহন, মালিক শ্রমিক সম্পক ও শেয়ার হস্তান্তরের দিক থেকে উদ্দীপকে উল্লিখিত উদ্যোগ দুটির তুলনা নিচে করা হলো-১. স্থায়িত্বের দিক থেকে দেখা যায়, গরিব ও মধ্যবিত্তরা সমবায় কারবার গঠন করে। তাই মূলধনের স্বল্পতার কারণে তারা বৃহদায়তন শিল্প গঠন করতে পারে না। অন্যদিকে যৌথ মূলধনী কারবারে পুরাতন অংশীদারগণ শেয়ার বিক্রয়ের মাধ্যমে যেমন কারবার ত্যাগ করতে পারে, তেমনি নতুন অংশীদারগণ, কারবারে যোগদান করতে পারে।২. ঝুঁকি বহনের দিক থেকে, যৌথ মূলধনী কারবারে বহুসংখ্যক অংশীদার ঝুঁকি বহন করে। ফলে প্রত্যেক অংশীদারের ঝুঁকি কম হয়। অন্যদিকে, সমবায় কারবারে তারা ৭ জন বন্ধু মিলেই ঝুঁকি বহন করে ফলে ঝুঁকির পরিমাণ অনেক বেশি হয়।৩. মালিক-শ্রমিকের সম্পর্কের দিক থেকে, যৌথ মূলধনী কারবারে মালিক শ্রমিকের সম্পর্ক সবসময় ভালো থাকে না, কিন্তু সমবায় কারবারে ছোটবড় ভেদাভেদ না থাকায় তাদের সবার মধ্যে ভালো সম্পর্ক বিরাজ করে।৪. শেয়ার হস্তান্তরের দিক থেকে, যৌথ মূলধনী কারবারে শেয়ার, হস্তান্তরযোগ্য। বিনিয়োগকারী ইচ্ছা করলে তার শেয়ার বিক্রি করে টাকা ফেরত নিতে পারে অথবা নতুন অংশে শেয়ার ক্রয় করতে পারে। অন্যদিকে, সমবায় প্রতিষ্ঠানে নিজের ইচ্ছামতো শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারে না।পরিশেষে বলা যায়, সমবায় প্রতিষ্ঠানে ও যৌথ মূলধনী কারবারে উল্লিখিত পার্থক্য পরিলক্ষিত হয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।