শেয়ারFacebookWhatsApp

সংগঠককে কেন উৎপাদনের প্রধান চালিকাশক্তি বলা হয়?

উত্তর: সংগঠক উৎপাদনের সকল উপাদানকে সংগ্রহ করে উৎপাদনকে সফল করে। উৎপাদন ক্ষেত্রে কোনো কিছু উৎপাদনের জন্য পরিকল্পনা প্রণয়ন, মৌলিক সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ সংগঠকের গুরুত্বপূর্ণ কাজ। এ ছাড়া তিনি উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ, তাদের মধ্যে সমন্বয় সাধন, মূলধন সংগ্রহ ও উৎপাদন ক্ষেত্রে শ্রমবিভাগের মাত্রা নির্ধারণ করেন। সংগঠক উৎপাদনে নিযুক্ত উপাদানগুলোর পারিশ্রমিক প্রদান করেন, উৎপাদনের ঝুঁকি বহন করেন, অব্যাহতভাবে উৎপাদন চালিয়ে যান এবং উৎপাদিত দ্রব্যের বাজার বিস্তৃত করেন। তার এ সকল কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হলে গঠিত কারবার মুনাফা অর্জন করে ও ব্যবসায়ে টিকে থাকে। এসব কারণে সংগঠককে উৎপাদনের চালিকাশক্তি বলা হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

সংগঠককে কেন উৎপাদনের প্রধান চালিকাশক্তি বলা হয়?

উদ্দীপক

গ্রামের দুস্থ মহিলারা সমিতি গঠন করে আয় বর্ধনমূলক কাজের জন্য সরকার অনুমোদিত বিদেশি সাহায্য নির্ভর প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে। সমিতির সদস্যগণ নির্দিষ্ট হারে চাঁদা দিয়ে সঞ্চয় তহবিল গঠন করে। এরকম প্রতিষ্ঠানের মতো অনেক প্রতিষ্ঠানের মাধ্যমে 'AA^{\prime} দেশের অনেক এলাকার জনগণ শিক্ষা, জনস্বাস্থ্য, সামাজিক উন্নয়নসহ অন্যান্য কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে সচেতন হচ্ছে এবং নিজেদের উন্নয়নে সচেষ্ট হচ্ছে।

Chittagong · 2017

উত্তর

যেসব প্রতিষ্ঠান সরকারি নীতি ও আদর্শের আওতায় একটি স্বাধীন পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত হয় তাকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলে ।

উত্তর

সংগঠক উৎপাদনের সকল উপাদানকে সংগ্রহ করে উৎপাদনকে সফল করে। উৎপাদন ক্ষেত্রে কোনো কিছু উৎপাদনের জন্য পরিকল্পনা প্রণয়ন, মৌলিক সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ সংগঠকের গুরুত্বপূর্ণ কাজ। এ ছাড়া তিনি উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ, তাদের মধ্যে সমন্বয় সাধন, মূলধন সংগ্রহ ও উৎপাদন ক্ষেত্রে শ্রমবিভাগের মাত্রা নির্ধারণ করেন। সংগঠক উৎপাদনে নিযুক্ত উপাদানগুলোর পারিশ্রমিক প্রদান করেন, উৎপাদনের ঝুঁকি বহন করেন, অব্যাহতভাবে উৎপাদন চালিয়ে যান এবং উৎপাদিত দ্রব্যের বাজার বিস্তৃত করেন। তার এ সকল কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হলে গঠিত কারবার মুনাফা অর্জন করে ও ব্যবসায়ে টিকে থাকে। এসব কারণে সংগঠককে উৎপাদনের চালিকাশক্তি বলা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি হলো একটি এনজিও। 'AA^{\prime} দেশের অন্যান্য এনজিওর মতো এটিও গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। নিচে উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটির কর্মক্ষেত্রগুলো চিহ্নিত করা হলো- উদ্দীপকের এনজিওটির সামগ্রিক কর্মকান্ডের একটি দিক হলো গ্রামীণ দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে কর্ম উপযোগী শিক্ষার প্রসার ঘটানো। এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বই এবং খাতা, স্লেট, পেন্সিল ইত্যাদি শিক্ষা উপকরণ সরবরাহ করে। তাছাড়া এটি উপানুষ্ঠানিক ও বয়স্ক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। 'AA^{\prime} দেশে গ্রামের দরিদ্র মানুষদের পক্ষে অর্থ ব্যয় করে ন্যূনতম স্বাস্থ্য ও চিকিৎসা সেবা গ্রহণ করা সম্ভব হয় না। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। এর গৃহীত কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো- গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরিচর্যা, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সমস্যার সমাধান, স্বল্পমূল্যে স্যানিটারি পায়খানা সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ বিতরণ প্রভৃতি। এছাড়া এনজিও সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। যেমন- জনগণের মধ্যে নিজেদের সক্ষমতা উপলব্ধির জন্য আত্ম-সচেতনতা সৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রচার ও আক্রান্ত জনগোষ্ঠীর ত্রাণ ও পুনর্বাসনে গৃহীত পদক্ষেপে অংশগ্রহণ, সনাতন পদ্ধতিতে চাষাবাদকারী কৃষকদেরকে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে উৎসাহিত করা ইত্যাদি এটি অসচ্ছল জনগোষ্ঠীকে আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সাহায্য প্রদান করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি হলো একটি এনজিও। নিচে 'AA^{\prime} দেশ তথা বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে উদ্দীপকের এনজিওর মতো অন্যান্য এনজিওর ভূমিকা ব্যাখ্যা করা হলো।বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম উপায় হলো দরিদ্র জনগোষ্ঠীকে তাদের দরিদ্র অবস্থা সম্পর্কে সচেতন করে তোলা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্বুদ্ধ করা। কর্মরত এনজিওগুলোর বিশ্বাস আর্থিক সাহায্য দিয়ে এ শ্রেণির লোকদের দারিদ্র্য দূর করা সম্ভব নয়। এজন্য এমন সব ব্যবস্থা গ্রহণ আবশ্যক, যাতে এ জনগোষ্ঠী নিজেদের সমস্যা নিজেরাই চিহ্নিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়।শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দারিদ্র্য বিমোচনের সহায়ক হয় বলে এনজিওগুলোর কর্মকাণ্ডের একটি অন্যতম অংশ হলো দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার প্রসার ঘটানো। এ উদ্দেশ্যে এনজিওগুলো প্রাথমিক, বয়স্ক ও নারী শিক্ষার প্রসার, কর্মোপযোগী কারিগরি শিক্ষা, হাঁস- মুরগি ও গবাদি পশুপালন প্রশিক্ষণ, মাছ চাষ, ফুল ও ফলের বাগান তৈরির ইত্যাদি প্রশিক্ষণ প্রদান করে তাদের আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন কর্মোপযোগী ব্যবস্থা গ্রহণ করে।বাংলাদেশে এনজিওগুলো দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কর্মসূচিতে পরোক্ষভাবে অংশগ্রহণ, জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য খাদ্য ও পুষ্টিবিষয়ক জ্ঞান দান, বিভিন্ন পেশার জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থা, আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ প্রদান ইত্যাদি। এছাড়াও এনজিওগুলো গ্রামের বেকার যুবক- যুবতীদেরকে মাছ চাষ, ফল ও ফুলের বাগান তৈরি, হাঁস-মুরগি পালন ও তার প্রশিক্ষণ, স্থানীয় সম্পদ ব্যবহার করে কুটিরশিল্প স্থাপন, পানের বরজ তৈরি, মৌমাছি চাষ ইত্যাদি ক্ষেত্রে হাতে-কলমে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে।সুতরাং বলা যায়, 'AA^{\prime} দেশের তথা বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ও কর্মসংস্থান সৃষ্টিতে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCEconomics 1st PaperChittagong 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।