উদ্দীপকে উল্লিখিত 'N [গণিত] কোম্পানি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'N [গণিত] কোম্পানিটি হলো যৌথ মূলধনি কারবার। যৌথ মূলধনি কারবার বলতে বই সংখ্যক ব্যক্তির যৌথ মালিকানায় গঠিত কারবার প্রতিষ্ঠানকে বোঝায়। এ ধরনের কারবার শেয়ার বিক্রি করে, ঋণপত্র বিক্রি করে, জনগণের অর্থ গচ্ছিত রেখে মূলধন সংগ্রহ করে। এছাড়া যৌথ মূলধনি কারবারে শেয়ার হস্তান্তরযোগ্য। তাই কোনো সদস্য মারা গেলে কিংবা দেউলিয়া হলেও এ কারবার বন্ধ হয়ে যায় না। উদ্দীপকে লক্ষ করা যায়, 'N [গণিত] ফার্মাসিউটিক্যালস-এর সদস্য সংখ্যা অসংখ্য। কোম্পানির আয়তন বৃদ্ধি করার জন্য প্রতিষ্ঠানটি জনগণের থেকে মূলধন সংগ্রহ করে। শেয়ারহোল্ডারদের বার্ষিক লভ্যাংশ প্রদান করে এবং প্রতিষ্ঠানটি শেয়ার হস্তান্তরযোগ্য। এটি যৌথ মূলধনি কারবারের সাথে সাদৃশ্যপূর্ণ। এ কারবার সহজে বিলুপ্ত হয় না এছাড়া এ কারবারে দায় সীমাবদ্ধ থাকে। সুতরাং, উক্ত বৈশিষ্ট্যের আলোকে উদ্দীপকের 'N [গণিত] কোম্পানিকে যৌথ মূলধনি কারবার বলা যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'N কোম্পানি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর