কেন একটি কারবার সঠিকভাবে পরিচালিত হতে পারে না? উদ্দীপকের আলোকে বর্ণনা করো।
উত্তর: সংগঠকের দক্ষ ভূমিকা ছাড়া একটি কারবার সঠিকভাবে পরিচালিত হতে পারে না। একজন সফল সংগঠক উৎপাদনের অন্যান্য উপাদান যেমন- ভূমি, শ্রম ও মূলধন প্রভৃতির মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে উৎপাদন পরিচালনা করেন। এক্ষেত্রে সংগঠক তার মেধা, সৃজনশীলতা ও কঠোর পরিশ্রমের দ্বারা সর্বাধিক মুনাফা অর্জনে সচেষ্ট থাকেন। এভাবে যে প্রতিষ্ঠান যত বেশি মুনাফা অর্জন করতে পারে, ঐ প্রতিষ্ঠানটির প্রতিযোগিতায় টিকে থাকার সম্ভাবনা ততটা প্রবল হয়। উদ্দীপকে লক্ষ করা যায়, সংগঠনের সব দায়িত্ব উদ্যোক্তার পালন করতে হয়। এই উদ্যোক্তার দক্ষতার ওপরই কারবারের দক্ষতা নির্ভর করে। যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে কারবার ও পন্ড হয়ে যেতে পারে। কারণ একজন উদ্যোক্তার যেকোনো পরিস্থিতি খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এর ফলে কারবারের সফলতাও নিশ্চিত করা সম্ভব হয়। উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে সংগঠন অন্যতম।ভূমি শ্রম ও মূলধনের মাধ্যমে সমন্বয় সাধন করে সংগঠন। সংগঠক যদি পরিশ্রমী ও দূরদর্শী গুণসম্পন্ন না হতো, তাহলে ভূমি, শ্রম ও মূলধনের সুষ্ঠু সমন্বয়ের অভাবে উৎপাদন ব্যাহত হতো। এর ফলে পর্যাপ্ত মুনাফা অর্জনে ব্যর্থতার কারণে প্রতিষ্ঠান ও বন্ধ হয়ে যেতে পারে। কাজেই ওপরের আলোচনা থেকে স্পষ্ট যে, সংগঠক ছাড়া একটি প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালিত হতে পারে না।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
কেন একটি কারবার সঠিকভাবে পরিচালিত হতে পারে না? উদ্দীপকের আলোকে বর্ণ…
উদ্দীপক
সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর