উক্ত কারবারের মূলধন সংগ্রহের উপায় বিশ্লেষণ করো।
উত্তর: যৌথ মূলধনি কারবারে নানা উপায়ে মূলধন সংগ্রহ করা যায়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তির যৌথ উদ্যোগে গঠিত কারবার প্রতিষ্ঠানকে যৌথ মূলধনি কারবার বা কোম্পানি বলে। এ ধরনের কোম্পানি সাধারণত শেয়ার ও ঋণপত্র বিক্রয়, আর্থিক প্রতিষ্ঠান তথা বিভিন্ন ব্যাংক থেকে ঋণগ্রহণ এবং সংরক্ষিত তহবিল সৃষ্টি ইত্যাদির মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে। উদ্দীপকে লক্ষ করা যায়, 'ক' কারবারটি পাবলিক এবং প্রাইভেট কোম্পানির সমন্বয়ে গঠিত হয়েছে। মূলধন সংগ্রহের জন্য তারা একত্রিত হয়েছে। তাদের উভয়ই একটি নির্দিষ্ট শেয়ারের অংশীদার। মূলধন সংগ্রহের জন্য তারা জনসাধারণের নিকট শেয়ার বিক্রি করেন। বিক্রিত শেয়ারের অর্থ অপ্রতুল মনে হলে কোম্পানিটি ঋণপত্র বিক্রি করে মূলধন সংগ্রহ করে। যৌথ মূলধনি কারবারে মূলধন সংগ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হলো শেয়ার ইস্যু। কোম্পানি সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে জনসাধারণের কাছ থেকে মূলধন সংগ্রহ করে। এছাড়াও কোম্পানি ডিবেঞ্চার ইস্যুর মাধ্যমে ঋণ হিসেবে মূলধন সংগ্রহ করে। ডিবেঞ্চারধারীরা কোম্পানির মালিক না হলেও নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকে। আবার যৌথ মূলধনি কারবারে স্থগিত মুনাফা একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ উৎস। উপরিউক্ত উপায়ের মাধ্যমে যৌথ মূলধনি কারবারে মূলধন সংগ্রহ করা যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উক্ত কারবারের মূলধন সংগ্রহের উপায় বিশ্লেষণ করো।
উদ্দীপক
সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর