শেয়ারFacebookWhatsApp

সংগঠন উৎপাদনের একটি অপরিহার্য উপাদান- ব্যাখ্যা কর।

উত্তর: উৎপাদন বা ব্যবসায় ক্ষেত্রে উৎপাদনের উপাদান সমূহ যেমন ভূমি, শ্রম ও মূলধনের মধ্যে সমন্বয় সাধন করে সুষ্ঠুভাবে কারবার পরিচালনার কাজেই সংগঠন। সংগঠন মূলত উৎপাদনের কোনো বস্তুগত উপাদান নয়, সংগঠন হলো উপকরণগুলোর সমন্বয় সাধনকারী। অতএব, সংগঠন উৎপাদনের একটি অপরিহার্য উপাদান।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

সংগঠন উৎপাদনের একটি অপরিহার্য উপাদান- ব্যাখ্যা কর।

উদ্দীপক

রাকিব, রায়হান, সেলিম ও মোর্শেদ চার বন্ধু একত্রে মূলধন সংগ্রহ করে ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী 'স্টার টেক প্রাইভেট লিমিটেড' নামের একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিশ্বের বিভিন্ন দেশ হতে ইলেক্ট্রনিক সামগ্রী ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করেন। উন্নত গুণগত মান, অপেক্ষাকৃত কম দাম, ভালো সেবা ইত্যাদি কারণে অল্প দিনের মধ্যে তাদের ভালো মুনাফা অর্জিত হয় এবং সারা দেশে সুনাম ছড়িয়ে পড়ে। বর্তমানে তারা ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্য দেশের বিভিন্ন জেলায় শোরুম খোলার পরিকল্পনা করেছেন এবং একই সাথে মূলধন সংগ্রহের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটিকে স্টক এক্সচেঞ্জে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছেন। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]

উত্তর

এনজিও (NGO-Non Government Organization) হচ্ছে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যা দেশি-বিদেশি অনুদান প্রাপ্ত হয়ে উন্নয়নমূলক ও সেবাধর্মী কাজ করে থাকে।

উত্তর

উৎপাদন বা ব্যবসায় ক্ষেত্রে উৎপাদনের উপাদান সমূহ যেমন ভূমি, শ্রম ও মূলধনের মধ্যে সমন্বয় সাধন করে সুষ্ঠুভাবে কারবার পরিচালনার কাজেই সংগঠন। সংগঠন মূলত উৎপাদনের কোনো বস্তুগত উপাদান নয়, সংগঠন হলো উপকরণগুলোর সমন্বয় সাধনকারী। অতএব, সংগঠন উৎপাদনের একটি অপরিহার্য উপাদান।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'স্টার টেক প্রাইভেট লিমিটেড' প্রতিষ্ঠানটি একটি যৌথ মূলধনী প্রতিষ্ঠান। কারণ উক্ত প্রতিষ্ঠানটি রাকিব, রায়হান সেলিম ও মোর্শেদ চার বন্ধু মিলে মূলধন এনে গঠন করেছে। তাছাড়া তারা ১৯৯৪ সালের কোম্পানি আইনানুযায়ী কোম্পানিটি গঠন করেছে। যৌথ মূলধনে গঠিত ও পরিচালিত ব্যবসায়কে যৌথ মূলধনী কোম্পানি বলে। কয়েকজন ব্যক্তি যৌথভাবে মূলধন সংগ্রহ করে কারবার পরিচালনা করলে তাকে যৌথ মূলধনী কারবার বলে। ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২-১ (খ) ধারা অনুযায়ী, কোম্পানি বলতে এ আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত কোনো কোম্পানি বা কোনো বিদ্যমান কোম্পানিকে বোঝায়। সরকারের অনুমোদনের পর একটি কোম্পানি পৃথক রূপ লাভ করে। কোম্পানির মুনাফা স্মারক লিপিতে লিখিত নিয়ম অনুসারে সবাই ভোগ করে থাকে। এখানে যৌথ মূলধনী কারবারের প্রদত্ত তথ্যসমূহ পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে, উদ্দীপকের উল্লিখিত চার বন্ধুর কারবারটি উক্ত বৈশিষ্ট্য সংবলিত একটি যৌথ মূলধনী কারবার। কারণ শুধু বৈশিষ্ট্যই, নয় কোম্পানি গঠিত ও হয়েছে ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুসারে। পরিশেষে আমরা অচিরেই বলতে পারি যে উদ্দীপকের কারবারটি একটি যৌথ মূলধনী কারবার।

উত্তর

হ্যাঁ, উক্ত প্রতিষ্ঠানটি মূলধন সংগ্রহ করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে তা অবশ্যই যৌক্তিক। তবে উপরিউক্তভাবে মূলধন সংগ্রহ করতে হলে তাকে বেশকিছু নিয়ম অনুসরণ করতে হবে। কারণ বর্তমানে তার কোম্পানিটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত। এতে সে চাইলেও খোলা বাজারে শেয়ার বিক্রয় করতে পারবে না। এর জন্য তাকে কোম্পানি নিবন্ধন অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রদানের মাধ্যমে আগে পাবলিক লিমিটেড কোম্পানিতে নিবন্ধিত হতে হবে। তারপর শেয়ার ক্রয়ের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। নিবন্ধক যদি সকল দলিলপত্রাদি ও তথ্যাবলি বিশ্লেষণ করে তাকে উক্ত অনুমতিপত্র প্রদান করেন। তবেই সে উক্ত প্রক্রিয়াই মূলধন সংগ্রহ করতে পারবে। তবে উদ্দীপকের চারবন্ধুর মূলধন সংগ্রহের পরিকল্পনাটি যথার্থ। কারণ যখন তারা ঐ প্রতিষ্ঠানটি তৈরি করে তখন হয়তো তার সুনাম বিস্তৃত ছিল না বা অধিক মুনাফাও ছিল না। কিন্তু বর্তমানে সেগুলো আছে। সেই সুনাম ও বিস্তৃতিকে ব্যবহার করে চাইলেই সে উপরিউক্তভাবে মূলধন সংগ্রহ করতে পারবে। শুধু এর পূর্বে তাকে উপরিউক্ত কার্যাবলি সম্পাদন করতে হবে। তাই উপরিউক্ত সকল তথ্যাবলি বিশ্লেষণপূর্বক আমরা বলতে পারি যে, মূলধন সংগ্রহের জন্য উক্ত প্রতিষ্ঠান যে সিদ্ধান্ত নিয়েছে তা অবশ্যই যৌক্তিক সিদ্ধান্ত।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।