উদ্দীপক
রাকিব, রায়হান, সেলিম ও মোর্শেদ চার বন্ধু একত্রে মূলধন সংগ্রহ করে ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী 'স্টার টেক প্রাইভেট লিমিটেড' নামের একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিশ্বের বিভিন্ন দেশ হতে ইলেক্ট্রনিক সামগ্রী ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করেন। উন্নত গুণগত মান, অপেক্ষাকৃত কম দাম, ভালো সেবা ইত্যাদি কারণে অল্প দিনের মধ্যে তাদের ভালো মুনাফা অর্জিত হয় এবং সারা দেশে সুনাম ছড়িয়ে পড়ে। বর্তমানে তারা ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্য দেশের বিভিন্ন জেলায় শোরুম খোলার পরিকল্পনা করেছেন এবং একই সাথে মূলধন সংগ্রহের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটিকে স্টক এক্সচেঞ্জে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছেন।
[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]