উদ্দীপকে'?' চিহ্নিত যে বিষয়কে নির্দেশ করে তার কার্যাবলি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে'?' চিহ্নটি 'সংগঠক' বা 'উদ্যোক্তা' বিষয়কে নির্দেশ করে। উৎপাদনের বিভিন্ন উপকরণ সমন্বয়ের মাধ্যমে উৎপাদন কাজটি সঠিকভাবে যে ব্যক্তি পরিচালনা করেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। একজন সংগঠক উৎপাদনের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, মূলধন সংগ্রহ, ঝুঁকি গ্রহণ, নতুনত্ব প্রবর্তন প্রভৃতি কাজগুলো সম্পাদন করেন। এছাড়া কম খরচে কীভাবে বেশি উৎপাদন করা যায়, তাও সংগঠক নির্ধারণ করে। কারণ তার মূল উদ্দেশ্য সর্বাধিক মুনাফা অর্জন। উদ্দীপকের ছকে '?' চিহ্নিত স্থানে সংগঠকের কার্যাবলি, লক্ষ্য নির্ধারণ, ঝুঁকি গ্রহণ ও মুনাফা অর্জনের কথা, বলা হয়েছে। এটি সংগঠক বা উদ্যোক্তার কার্যাবলিকে নির্দেশ করে। একজন সংগঠকের অন্যতম কাজ হলো উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা। সর্বোচ্চ মুনাফার জন্য কতটুকু দ্রব্য বা সেবা উৎপাদন করা উচিত। এরূপ সিদ্ধান্ত সংগঠককে নিতে হয়। এছাড়া প্রয়োজনীয় উপকরণ ও মূলধন সংগ্রহ করে সমন্বয় সাধন করা, শ্রম বিভাজন, পণ্য বাজারজাতকরণ, তত্ত্বাবধান প্রভৃতি কার্যাবলি একজন সংগঠক সম্পন্ন করে থাকেন। কাজেই বলা যায়, একজন সফল সংগঠক ওপরে উল্লিখিত কার্যাবলি সম্পাদন করে থাকেন।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে'?' চিহ্নিত যে বিষয়কে নির্দেশ করে তার কার্যাবলি ব্যাখ্যা করো।
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর