দাতাগোষ্ঠী ও সরকার যদি মিসেস 'Y [গণিত] কে ঋণ না দিত তাহলেও তার মূলধন গঠন অব্যাহত থাকত- বুঝিয়ে বল।
উত্তর: দাতাগোষ্ঠী ও সরকার যদি মিসেস 'Y [গণিত] কে ঋণ না দিত তাহলেও তার মূলধন গঠন অব্যাহত থাকত বলে আমি মনে করি। সরকার ও দাতাগোষ্ঠীর ঋণ প্রদান ও পরিশোধের বিভিন্ন নিয়ম-কানুন রয়েছে। সেগুলো পূরণ করলে তবেই ঋণগ্রহীতা ঋণ পান অন্যথায় নয়। ঋণের শর্তাদি কঠিন হলে অনেক সময় ঋণগ্রহীতা তা পূরণ করতে পারেন না বলে ঋণই পান না। তবে সে অবস্থায় তিনি যদি আত্মবিশ্বাসী, উদ্যোগী ও সাহসী হন, তাহলে ঋণাভাবে তার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে যায় না বরং তার ব্যবসায়ীক কার্যক্রম চলতেই থাকে ও মূলধন উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকে। উদ্দীপকে 'Y [গণিত] এর ক্ষেত্রেও এরকম আশাবাদ ব্যক্ত করা হয়েছে। নারী উদ্যোক্তা 'Y [গণিত] তার ২ লক্ষ টাকা বিনিয়োগ করে 'বাঁচতে দাও' প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। পাঁচ বছর পর তার প্রতিষ্ঠানটির আয় দাঁড়ায় ৭ লক্ষ টাকা। অবস্থাদৃষ্টে বোঝা যায়, 'Y [গণিত] এর প্রতিষ্ঠানটি অত্যন্ত সফলতার সাথে পরিচালিত হয়েছে। এটি তার নিষ্ঠা, আত্মবিশ্বাস, নিরলস পরিশ্রম ও অটুট সাহস তথা একজন সফল উদ্যোক্তার গুণাবলির স্বাক্ষর বহন করে। তাই তিনি যদি সরকার ও দাতাগোষ্ঠীর কাছ থেকে প্রার্থিত ঋণ নাও পেতেন তাহলেও তার সম্পদের যে মূল্য দাঁড়িয়েছে ও তার ভেতরে একজন সফল উদ্যোক্তার যে গুণাবলি রয়েছে তার ভিত্তিতে তিনি তার প্রতিষ্ঠান আগের মতোই পরিচালনা করতে সক্ষম হতেন। এমনটি আশা করা উচ্চাভিলাষ নয়। সুতরাং বলা যায়, দাতাগোষ্ঠী ও সরকার যদি মিসেস 'Y [গণিত] -কে ঋণ না দিত তাহলেও তার মূলধন গঠন অব্যাহত থাকত।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
দাতাগোষ্ঠী ও সরকার যদি মিসেস 'Y কে ঋণ না দিত তাহলেও তার মূলধন গঠন …
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর