উদ্দীপকের আলোকে মি. হুমায়ুন কবিরের বিনিয়োগকৃত মূলধনের শ্রেণিবিভাগ নির্ণয় করো।
উত্তর: মি. হুমায়ন কবির আইসক্রিম ফ্যাক্টরি স্থাপন করতে গিয়ে বিভিন্ন ধরনের মূলধন ব্যবহার করেন। নিচে তার মূলধনের শ্রেণিবিভাগ করা হলো:১. নিমজ্জমান মূলধন: যে মূলধন একটি বিশেষ ধরনের উৎপাদন কাজে ব্যবহার করা হয় তাকে নিমজ্জমান মূলধন বলে। মি. হুমায়ন কবিরের কেনা পরিবেশবান্ধব বর্জ্য প্লান্ট হলো এ জাতীয় মূলধন। এটি কেবল বর্জ্য পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণেরই কাজে লাগে। ২. চলতি মূলধন: যে মূলধন উৎপাদন কাজে কেবল একবারই ব্যবহার করা যায় এবং একবার ব্যবহারের ফলে তার রূপগত পরিবর্তন ঘটে তাকে চলতি মূলধন বলে। এ ধরনের মূলধন উৎপাদন প্রক্রিয়ার মধ্যে বৃত্তের মতো আবর্তিত হয় বলে একে আবর্তিত মূলধনও বলে। মি. হুমায়ন কবিরের ব্যবসা প্রতিষ্ঠানের আইসক্রিমের কাঠি ও বাক্স, চিনি, দুধ, রাসায়নিক উপাদান ইত্যাদি হলো চলতি মূলধন। তাছাড়া শ্রমিকদের বেতন ও বাড়ি ভাড়া বাবদ বিনিয়োজিত অর্থও চলতি মূলধনের অন্তর্গত। সুতারং, মি. হুমায়ুন কবিরের বিনিয়োগকৃত মূলধন নিমজ্জমান ও চলতি মূলধনের অন্তর্গত।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মি. হুমায়ুন কবিরের বিনিয়োগকৃত মূলধনের শ্রেণিবিভাগ …
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর