কামাল সাহেবের শহরেও পোল্ট্রি শিল্পে লাভবান হওয়ার উপায় আছে কি? মতামত দাও।
উত্তর: কামাল সাহেবের শহরেও পোল্ট্রি শিল্পে লাভবান হওয়ার উপায় আছে, তবে তা বেশ কষ্টকর। কামাল সাহেবের গ্রামে পোল্ট্রি শিল্প স্থানান্তরের মূল কারণ ছিল উৎপাদন খরচ বেশি হওয়া। গ্রামে তিনি কম খরচে শ্রম ও উৎপাদনের উপকরণগুলো পেয়েছেন বলে লাভবান হয়েছেন। তবে শহরেও শ্রম ও উপকরণগুলোর যথাযথ ব্যবহারের মাধ্যমে তিনি লাভবান হতে পারতেন। শহরে লাভবান হওয়ার জন্য কামাল সাহেব কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। এজন্য প্রথমেই তার পোল্ট্রি শিল্পটি খোলামেলা জায়গায় স্থাপন করা উচিত যাতে কম বিদ্যুৎ ব্যবহার করে প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগানো যায়। এছাড়া তিনি গ্রাম থেকে (যেখানে শ্রমের সহজলভ্যতা রয়েছে) প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক তার পোল্ট্রি শিল্পে স্থানান্তর করতে পারেন। এতে তার উৎপাদন খরচ কম হবে। এভাবে তিনি শহরেও লাভবান হতে পারবেন। যদিও কামাল সাহেব উল্লিখিত পন্থায় শহরেও লাভবান হতে পারেন, তবে শহরে খোলামেলা জায়গায় পোল্ট্রি শিল্প স্থাপন করা এবং শ্রমের অবাধ ব্যবহার ও সস্তায় শ্রমের সংস্থান করা বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
কামাল সাহেবের শহরেও পোল্ট্রি শিল্পে লাভবান হওয়ার উপায় আছে কি? মতামত…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর