শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ মূলধন বৃদ্ধির জন্য কীরূপ ভূমিকা রাখবে বলে তুমি মনে করো?

উত্তর: অর্থনৈতিক উন্নয়নের জন্য বিপুল মূলধন ও তার দ্রুত বৃদ্ধি একান্ত প্রয়োজন। তাই সাম্প্রতিক সময়ে দেশে মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য সরকার কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছে। নিচে উদ্দীপকের আলোকে দেশে মূলধনের পরিমাণ বৃদ্ধির ক্ষেত্রে সরকার-গৃহীত পদক্ষেপসমূহের ভূমিকা আলোচনা করা হলো: মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য সঞ্চয় বৃদ্ধি আবশ্যক। উপযুক্ত শিক্ষা মানুষকে সঞ্চয় করতে উদ্বুদ্ধ করে বলে শিক্ষার মাধ্যমে মানুষকে সঞ্চয়মুখী করে মূলধনের পরিমাণ বৃদ্ধি করা যায়। দেশে বর্তমানে যে ধরনের শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছে তা শিক্ষার্থীদের মধ্যে পারিবারিক স্নেহ-মমতা বৃদ্ধি, পরিবারের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি, মিতব্যয়ী হওয়া ইত্যাদি গুণাবলির উন্মেষ ঘটবে। এছাড়াও স্কুল পর্যায়ে ব্যাংকিং সুবিধা শিক্ষার্থীদের সঞ্চয়ী হতে উদ্বুদ্ধ করবে। উচ্চ করহার সঞ্চয় বৃদ্ধির পথে অন্তরায়। তাই দেশে সঞ্চয় বৃদ্ধির জন্য আয়করের হার অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় যথেষ্ট কম রেখেছে। অন্যান্য কর ও শুল্কহারও তুলানামূলকভাবে কম। তাই এ অবস্থা মূলধনের পরিমাণ বৃদ্ধিতে সহায়ক হবে। সরকার দেশে কলকারখানা স্থাপন, সেবা খাতের সম্পসারণ ইত্যাদিতে মূলধনের যোগান বৃদ্ধির জন্য তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্ররোচিত করছে। তাদেরকে সরকারের কৃষিঋণ কার্যক্রমের সাথে যুক্ত করেছে। আশা করা যায়, এসবের ফলে দেশে মূলধনের পরিমাণ বাড়বে। তাছাড়া দেশে মূলধনের পরিমাণ বৃদ্ধি করতে হলে শান্তি- শৃঙ্খলা বজায় রাখা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি প্রয়োজন। বর্তমান সরকার দেশে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য ব্যাপক উদ্যেগ গ্রহণ করেছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ দেশে মূলধন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ মূলধন বৃদ্ধির জন্য কীরূপ ভূ…

উদ্দীপক

মি. করিম একটি নিটওয়্যার ফ্যাক্টরির মালিক। ২০১৫ সালের ১লা জানুয়ারিতে তার ফ্যাক্টরিতে মূলধনের পরিমাণ ছিল ১,০০,০০০ টাকা। প্রতি বছর ১০% হারে মূলধনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। সরকার মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য শিক্ষার হার বাড়ানো, সঞ্চয়ের ওপর কর হার হ্রাস, কম সুদে দীর্ঘমেয়াদি ঋণদান ও অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে।

Sylhet · 2017

উত্তর

যেসব মূলধন জাতীয় দ্রব্যসামগ্রী দীর্ঘদিন টিকে থাকে এবং উৎপাদন কাজে বার বার ব্যবহৃত হয় তাকে স্থায়ী মূলধন বলে।

উত্তর

মূলধন হলো মনুষ্যসৃষ্ট উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি অধিক উৎপাদনে সাহায্য করে; তবে উৎপাদনে এ সাহায্য করার কাজটি মূলধন নিজে করতে পারে না। মূলধন মনুষ্য-সৃষ্ট হওয়ায় মানুষের সহযোগিতায় তা উৎপাদনে ব্যবহৃত হতে পারে। তাছাড়া সংগঠকের বুদ্ধিমত্তা ও শ্রমিকের শ্রম ছাড়া মূলধনের নিজস্ব কোনো কার্যক্ষমতা নেই। এজন্য মূলধনকে একটি নিষ্ক্রিয় উপাদান হিসেবে গণ্য করা হয়।

উত্তর

উদ্দীপকটি পড়ে জানা যায়, ২০১৫ সালের ১ জানুয়ারিতে মি. করিমের নিটওয়্যার ফ্যাক্টরির মূলধনের পরিমাণ ছিল ১,০০,০০০ টাকা। প্রতিবছর ১০% হারে মূলধন বৃদ্ধি পাওয়ায় ১ জানুয়ারি ২০১৬ সালে তার মূলধনের পরিমাণ দাঁড়াবে: ... ২০১৭ সালের ১লা জানুয়ারিতে মি. করিমের নিটওয়্যার ফ্যাক্টরির নিট মূলধন বৃদ্ধির পরিমাণ হলো-১,১৮,০০০ টাকা ১,০০,০০০ টাকা= ১৮,০০০ টাকা।

উত্তর

অর্থনৈতিক উন্নয়নের জন্য বিপুল মূলধন ও তার দ্রুত বৃদ্ধি একান্ত প্রয়োজন। তাই সাম্প্রতিক সময়ে দেশে মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য সরকার কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছে। নিচে উদ্দীপকের আলোকে দেশে মূলধনের পরিমাণ বৃদ্ধির ক্ষেত্রে সরকার-গৃহীত পদক্ষেপসমূহের ভূমিকা আলোচনা করা হলো: মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য সঞ্চয় বৃদ্ধি আবশ্যক। উপযুক্ত শিক্ষা মানুষকে সঞ্চয় করতে উদ্বুদ্ধ করে বলে শিক্ষার মাধ্যমে মানুষকে সঞ্চয়মুখী করে মূলধনের পরিমাণ বৃদ্ধি করা যায়। দেশে বর্তমানে যে ধরনের শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছে তা শিক্ষার্থীদের মধ্যে পারিবারিক স্নেহ-মমতা বৃদ্ধি, পরিবারের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি, মিতব্যয়ী হওয়া ইত্যাদি গুণাবলির উন্মেষ ঘটবে। এছাড়াও স্কুল পর্যায়ে ব্যাংকিং সুবিধা শিক্ষার্থীদের সঞ্চয়ী হতে উদ্বুদ্ধ করবে। উচ্চ করহার সঞ্চয় বৃদ্ধির পথে অন্তরায়। তাই দেশে সঞ্চয় বৃদ্ধির জন্য আয়করের হার অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় যথেষ্ট কম রেখেছে। অন্যান্য কর ও শুল্কহারও তুলানামূলকভাবে কম। তাই এ অবস্থা মূলধনের পরিমাণ বৃদ্ধিতে সহায়ক হবে। সরকার দেশে কলকারখানা স্থাপন, সেবা খাতের সম্পসারণ ইত্যাদিতে মূলধনের যোগান বৃদ্ধির জন্য তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্ররোচিত করছে। তাদেরকে সরকারের কৃষিঋণ কার্যক্রমের সাথে যুক্ত করেছে। আশা করা যায়, এসবের ফলে দেশে মূলধনের পরিমাণ বাড়বে। তাছাড়া দেশে মূলধনের পরিমাণ বৃদ্ধি করতে হলে শান্তি- শৃঙ্খলা বজায় রাখা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি প্রয়োজন। বর্তমান সরকার দেশে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য ব্যাপক উদ্যেগ গ্রহণ করেছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ দেশে মূলধন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।