উদ্দীপকে বিভিন্ন প্রকার মূলধন চিহ্নিত করে তার পরিমাণ নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত প্রতিষ্ঠানটিতে স্থায়ী মূলধন ও চলতি মূলধন ব্যবহৃত হয়েছে। নিচে এসব মূলধন চিহ্নিত কর উভয় মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো-যেসব মূলধনসামগ্রী উৎপাদন ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় সেগুরোকে স্থায়ী মূলধন বলে। এ মূলধন একবার ব্যবহার করলেই শেষ হয়ে যায় না, এগুরো বার বার ব্যবহার করা যায়। আবার, যে মূলধন উৎপাদন কাজে কেবল 'একবারই' ব্যবহার করা যায় এবং একবার ব্যবহারের ফলে তা নিঃশেষ হয়ে যায় তাকে চলতি মূলধন বলে। এক্ষেত্রে সিমেন্ট কারখানায় ব্যবহৃত পাথর, চুনাপাথর, বিভিন্ন রাসায়নিক পদার্থ ইত্যাদি হলো তার চলতি মূলধন। উদ্দীপকের 'সোনার বাংলা' ফ্যাক্টরিতে স্থায়ী মূলধনের পরিমাণ হলো ৫০০ কোটি টাকা। তাছাড়া ফ্যাক্টরিতে কাঁচামাল ক্রয়ে বিনিয়োগ করে ২০০ কোটি টাকা যা চলতি মূলধন হিসেবে বিবেচিত। আবার কারখানায় শ্রমিকদেরকে যে মজুরি প্রদান করা হয় তাও চলতি মূলধনের অন্তর্গত। সিমেন্ট ফ্যাক্টরিতে এ কাজে ২ কোটি টাকা ব্যয় করা হয়। অতএব চলতি মূলধন হবে = (২০০ + ২) = ২০২ কোটি টাকা। সুতরাং, সিমেন্ট কারখানাটিতে মোট স্থায়ী মূলধনের পরিমাণ ৫০০ কোটি টাকা এবং চলতি মূলধনের পরিমাণ ২০২ কোটি টাকা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বিভিন্ন প্রকার মূলধন চিহ্নিত করে তার পরিমাণ নির্ণয় কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর