মি. হুমায়ুন কবিরের মূলধন কুয়াকাটায় স্থানান্তরের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: মি. হুমায়ুন কবির তার মূলধনের একাংশ কুয়াকাটায় স্থানান্তর করে সেখানে তার একটি পাঁচ তারকা আবাসিক হোটেলের কাজে বিনিয়োগ করেছেন। মূলধনের গতিশীলতার ফলেই এমনটি সম্ভব হয়েছে। মি. হুমায়ুন কবিরের কুয়াকাটায় মূলধনের স্থানান্তরের দরুন ভবিষ্যতে সেখানে পর্যটন শিল্পের বিকাশ সাধন এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।মি. হুমায়ুন কবিরের কুয়াকাটায় মূলধন স্থানান্তরের ফলে ভবিষ্যতে সেখানে বিদেশি পর্যটকদের আগমন ঘটবে যা দেশের পর্যটন শিল্প বিকাশে সহায়ক হবে। দেশের বিভিন্ন অঞ্চলে মূলধনের অবাধ গতিশীলতা থাকলে কৃষি ও শিল্পক্ষেত্রে বিভিন্ন ধরনের মূলধনী দ্রব্যের ব্যবহার ঘটবে; ফলে এ খাতদ্বয়ের উন্নয়ন ত্বরান্বিত হবে। দেশের প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান ও উত্তোলন, সকল অঞ্চলের সুষম উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে অনেক মূলধনী দ্রব্যের প্রয়োজন পড়ে। মূলধন গতিশীল হলে তা এসব ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে।দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। দেশের সর্বত্র মূলধন গতিশীল হলে সকল খাতের মূলধনী দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে। ফলে উৎপাদনের পরিমাণ বাড়বে।মূলধনের গতিশীলতা মূলধনকে এক অঞ্চল হতে অন্য অঞ্চলে স্থানান্তরিত করে আঞ্চলিক ধনবৈষম্য হ্রাসে সহায়তা করে। আন্তর্জাতিক লেনদেন প্রক্রিয়া, বৈদেশিক বিনিময় হার, উন্নত প্রযুক্তির স্থানান্তর ও অনুৎপাদিত দ্রব্য আমদানি ইত্যাদির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ মূলধনের গতিশীলতার মাধ্যমে সম্ভব হয়।সুতরাং বলা যায়, মি. হুমায়ুন কবিরের মূলধন কুয়াকাটায় স্থানান্তরের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মি. হুমায়ুন কবিরের মূলধন কুয়াকাটায় স্থানান্তরের অর্থনৈতিক গুরুত্ব …
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর