উদ্দীপকের মি. 'খ' এর ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধন বৃদ্ধির কোনো সুযোগ আছে কি? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের মি. 'খ' এর ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধন বৃদ্ধির সুযোগ রয়েছে । তার মূলধন বৃদ্ধির জন্য মূলধন গঠন করতে হবে। এক্ষেত্রে প্রকৃত মূলধন দ্রব্যের বৃদ্ধিই হলো মূলধন গঠন। অন্যভাবে মূলধন গঠন প্রক্রিয়ায় যন্ত্রপাতি, পরিবহন ও যোগাযোগের দ্রব্য, বিদ্যুৎ, সেচ ইত্যাদি অধিক পরিমাণে উৎপাদিত হয় যা আবার অধিক উৎপাদনে সহায়তা করে। অধিক মূলধনী দ্রব্যাদি সৃষ্টির জন্য সঞ্চয় ও বিনিয়োগ আবশ্যক। তাই মূলধন গঠন প্রাথমিকভাবে সঞ্চয় ও বিনিয়োগের ওপর নির্ভর করে। প্রকৃতপক্ষে সঞ্চিত অর্থ সংগ্রহ করে মূলধনী দ্রব্যাদি উৎপাদনে বিনিয়োগ করলে মূলধন সৃষ্টি হয়। মি. 'খ' নিম্নোক্ত উপায়ে মূলধন গঠন করতে পারে— ১. আর্থিক সঞ্চয় সৃষ্টি : সঞ্জয় মূলধন গঠনের জন্য অপরিহার্য। সঞ্জয় সৃষ্টিতে ব্যক্তিগত সঞ্জয়ই মুখ্য ভূমিকা পালন করে। ব্যক্তি বিশেষের সঞ্জয় নির্ভর করে তার সঞ্চয়ের সামর্থ্য ও সঞ্চয়ের ইচ্ছার ওপর। মি. খকে মূলধন গঠনের জন্য প্রথমে আর্থিক সঞ্জয় সৃষ্টি করতে হবে। ২. আর্থিক সঞ্চয় সংগ্রহ : মূলধন গঠনের দ্বিতীয় পর্যায়ে সঞ্চিত অর্থ সংগ্রহ করে বিনিয়োগের ক্ষেত্রে যোগান দেওয়া। মি. খ যেখানে যে অবস্থায় আর্থিক সঞ্জয় সৃষ্টি করে থাকুক না কেন সেই সঞ্জয় সংগ্রহ করে বিনিয়োগ করতে হবে। ৩. আর্থিক সঞ্চয়কে মূলধনী দ্রব্যে রূপান্তর : মূলধন গঠনের শেষ পর্যায়ে সঞ্চিত অর্থকে বিনিয়োগের মাধ্যমে মূলধনী দ্রব্যে রূপান্তর করতে হয়। এভাবে মি. 'খ' এর ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধন বৃদ্ধি করতে পারে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. 'খ' এর ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধন বৃদ্ধির কোনো …
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর