উদ্দীপকে মি. Y তার কারখানার জন্য আরও ঋণ নিয়ে মূলধন বৃদ্ধি করবেন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি পড়ে জানা যায়, মি. Y তার কারখানার জন্য এ যাবৎ চলতি ও স্থায়ী মূলধন বাবদ ৪৯২ কোটি টাকা বিনিয়োগ করেছেন। এ বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগ করেও তিনি সর্বাধিক সম্ভব মুনাফা অর্জন করতে ব্যর্থ হচ্ছেন। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি জানতে পারলেন, কারখানাটি তার উৎপাদন ক্ষমতার পুরোটাই ব্যবহার করতে পারে না। মি. Y দেখলেন তার কারখানার উৎপাদন ক্ষমতার ৭০% ব্যবহৃত হচ্ছে; বাকি ৩০% উৎপাদন ক্ষমতা অব্যবহৃতই থেকে যাচ্ছে। এর ফলে উৎপাদন কম হচ্ছে, এবং কারখানার অভ্যন্তরীণ ব্যয়-সংকোচের সুবিধা ঠিকমতো ভোগ করা যাচ্ছে না। ফলশ্রুতিতে গড়পড়তা উৎপাদন ব্যয় তেমন কমছে না এবং মুনাফাও বাড়ছে না। স্থির উপকরণের সাথে পরিবর্তনীয় উপকরণের সার্বিক সমন্বয়ের অভাবে উৎপাদন কম হয় ও গড় খরচ তেমন কমে না। এ অবস্থায় পরিবর্তনীয় উপকরণসমূহের পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন। আর পরিবর্তনীয় উপকরণসমূহ অধিক পরিমাণে সংগ্রহের জন্য অধিক চলতি মূলধন প্রয়োজন। এ অবস্থার প্রেক্ষিতে কারখানার পূর্ণ ক্ষমতা ব্যবহারের উদ্দেশ্যে অধিক পরিমাণে পরিবর্তনীয় উপকরণসমূহ নিয়োগের জন্য মি. Y আরো ১০০ কোটি টাকার ব্যাংক ঋণ নিয়ে তার চলতি মূলধন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. Y তার কারখানার জন্য আরও ঋণ নিয়ে মূলধন বৃদ্ধি করবেন কেন…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর