কামাল সাহেবের গ্রামে লাভবান হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: কামাল সাহেবের গ্রামে লাভবান হওয়ার কারণ হলো সস্তা শ্রম ও উপকরণের সহজলভ্যতা। দেশের সীমানার মধ্যে মূলধন একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করাকে মূলধনের ভৌগোলিক গতিশীলতা বলে। মূলধনের গতিশীলতার পেছনে শ্রম ও উৎপাদনের উপকরণের সহজলভ্যতা বিশেষ ভূমিকা পালন করে থাকে। কোনো অঞ্চলে সস্তায় শ্রম পাওয়া যায় বলে বিনিয়োগকারীরা উৎপাদন খরচ কমানোর জন্য সেখানে মূলধন স্থানান্তর করে। আবার কোনো এলাকায় যদি কোনো শিল্পের কাঁচামাল সহজলভ্য হয় তাহলেও বিনিয়োগকারীরা সেখানে মূলধন স্থানান্তরে উৎসাহিত হয়। উদ্দীপকের কামাল সাহেবের পোল্ট্রি শিল্প শহরে হওয়ায় এর উৎপাদন খরচ বেড়ে যায়। তাই তিনি তার পোল্ট্রি শিল্প গ্রামে স্থানান্তর করেন। গ্রামে তিনি সহজে ও কম মজুরিতে অনেক শ্রমিক পান। আবার পোল্ট্রি ফার্মের জন্য অনেক পানি ও আলো-বাতাসের প্রয়োজন হয়, যা তিনি গ্রামে অনেক কম খরচে প্রাকৃতিকভাবে পেয়ে থাকেন। এর ফলে কামাল সাহেবের পোল্ট্রি শিল্পে উৎপাদন খরচ হ্রাস পায়। মূলত এসব কারণেই কামাল সাহেব গ্রামে শিল্প স্থানান্তর করে লাভবান হন।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
কামাল সাহেবের গ্রামে লাভবান হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর