শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ধরন উল্লেখপূর্বক এর সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করো।

উত্তর: উদ্দীপকে রহিম সাহেব যেহেতু একাই সকল ঝুঁকি গ্রহণ করে নিজ বুদ্ধিমত্তা ও দক্ষতা ব্যবহার করে উৎপাদন পরিচালনা করেন, তাই তার প্রতিষ্ঠানটি হলো একমালিকানা কারবার। নিচে একমালিকানা কারবারের সুবিধা ও অসুবিধা আলোচনা করা হলো। সুবিধাসমূহ: ১. একমালিকানা কারবারে একজন মালিক থাকায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। ২. একমালিকানা কারবারে প্রত্যক্ষ যোগাযোগের কারণে শ্রমিক- মালিকের মধ্যে সবসময় ভালো সম্পর্ক বজায় থাকে। ৩. মালিক একজন থাকায় যেকোনো পদ্ধতিতে হিসাব সম্পন্ন করা যায়। এক্ষেত্রে আইনগত কোনো বাধ্যবাধকতা থাকে না। অসুবিধাসমূহ: ১. একমালিকানা কারবারে মালিকের দায় অসীম। ব্যবসায়ের ক্ষতির জন্য তার ব্যক্তিগত সম্পদও ব্যবহার করতে হয়। ২. ঝুঁকি ভাগ করার মতো কেউ না থাকায় মালিককে অধিক ঝুঁকি বহন করতে হয়। ৩. একমালিকানায় একজন মালিকের পক্ষে খুব বেশি মূলধন সংগ্রহ করা সম্ভব হয় না। তাই এ ধরনের কারবারে স্বল্প মূলধন, বৃহদায়তন উৎপাদনের অভাব দেখা যায়। মূলত এসব অসুবিধা থাকা সত্ত্বেও কিছু বিশেষ সুবিধার কারণে একমালিকানা কারবার বর্তমানেও প্রচলিত রয়েছে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ধরন উল্লেখপূর্বক এর সুবিধা ও অসুবিধ…

উদ্দীপক

রহিম সাহেব একটি প্লাস্টিক কারখানার মালিক। তিনি নিজেই অত্যন্ত দক্ষতার সাথে উপকরণ সংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। তার দক্ষতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, একক বুদ্ধিমত্তা, নতুনত্ব প্রবর্তন, সৃষ্টিশীলতা, দূরদর্শিতা, পরিকল্পনা গ্রহণ ও সুষ্ঠু বাজারজাতকরণের ফলে প্রতিষ্ঠানটি দিন দিন উন্নত হচ্ছে। তিনি একাই প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সকল মুনাফা ভোগ করেন। সীমাহীন দায়িত্ব ও ঝুঁকির আধিক্য থাকলেও তার প্রতিষ্ঠানের গোপনীয়তা বজায় থাকে।

Dhaka · 2017

উত্তর

যখন একাধিক ব্যক্তি যৌথভাবে মিলিত হয়ে মূলধন সরবরাহ করে ব্যবসা বা কারবার শুরু করে তখন তাকে যৌথ মূলধনী কারবার বলে।

উত্তর

অংশীদারি কারবারে অংশীদারদের সংখ্যা সীমিত হয়। তাই পর্যাপ্ত মূলধনের যোগান দেওয়া সম্ভব হয় না। অংশীদারি কারবারের মালিকরা সাধারণত সমাজের মধ্যবিত্ত শ্রেণি থেকে আসেন বলে তারা যথেষ্ট ধন-সম্পদের মালিক হন না। এছাড়া এ কারবারের অংশীদারদের অসীম দায়িত্ব, স্বল্প স্থায়িত্ব, কারবারের ওপর জনগণের আস্থার অভাব রয়েছে। এ জন্য অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানগুলো অংশীদারি ব্যবসায়কে ঋণ দিতে চায় না। এসব কারণে অংশীদারি কারবারে পর্যাপ্ত মূলধনের যোগান দান সম্ভব হয় না।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রহিম সাহেব একটি প্লাস্টিক কারখানার মালিক। সংগঠক হিসেবে তিনি নানা ধরনের কার্যাবলি পালন করে থাকেন। উৎপাদনের উপকরণগুলোকে সংগঠনের মাধ্যমে সমন্বয় করে যিনি সঠিকভাবে উৎপাদন কাজ পরিচালনা করেন তাকে সংগঠক বলা হয়। সাধারণত একজন সংগঠক ঝুঁকি গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন, লক্ষ্য নির্ধারণের মতো কাজগুলো করে থাকেন। উদ্দীপকে লক্ষ করা যায়, রহিম সাহেব একটি প্লাস্টিক কারখানার মালিক। তিনি দক্ষতার সাথে উৎপাদনের বিভিন্ন উপাদান সংগ্রহ ও সমন্বয় করেন। তাছাড়া তিনি কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে এবং ভূমি, শ্রম, মূলধনের সংমিশ্রণ কীরূপ হবে- তা নিজেই নির্ধারণ করেন। এমনকি ব্যবসা থেকে অর্জিত লাভ-ক্ষতির ঝুঁকিও তিনি বহন করেন। কাজেই বলা যায়, রহিম সাহেব একজন সংগঠকের যাবতীয় কার্যাবলি পালন করেন।

উত্তর

উদ্দীপকে রহিম সাহেব যেহেতু একাই সকল ঝুঁকি গ্রহণ করে নিজ বুদ্ধিমত্তা ও দক্ষতা ব্যবহার করে উৎপাদন পরিচালনা করেন, তাই তার প্রতিষ্ঠানটি হলো একমালিকানা কারবার। নিচে একমালিকানা কারবারের সুবিধা ও অসুবিধা আলোচনা করা হলো। সুবিধাসমূহ: ১. একমালিকানা কারবারে একজন মালিক থাকায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। ২. একমালিকানা কারবারে প্রত্যক্ষ যোগাযোগের কারণে শ্রমিক- মালিকের মধ্যে সবসময় ভালো সম্পর্ক বজায় থাকে। ৩. মালিক একজন থাকায় যেকোনো পদ্ধতিতে হিসাব সম্পন্ন করা যায়। এক্ষেত্রে আইনগত কোনো বাধ্যবাধকতা থাকে না। অসুবিধাসমূহ: ১. একমালিকানা কারবারে মালিকের দায় অসীম। ব্যবসায়ের ক্ষতির জন্য তার ব্যক্তিগত সম্পদও ব্যবহার করতে হয়। ২. ঝুঁকি ভাগ করার মতো কেউ না থাকায় মালিককে অধিক ঝুঁকি বহন করতে হয়। ৩. একমালিকানায় একজন মালিকের পক্ষে খুব বেশি মূলধন সংগ্রহ করা সম্ভব হয় না। তাই এ ধরনের কারবারে স্বল্প মূলধন, বৃহদায়তন উৎপাদনের অভাব দেখা যায়। মূলত এসব অসুবিধা থাকা সত্ত্বেও কিছু বিশেষ সুবিধার কারণে একমালিকানা কারবার বর্তমানেও প্রচলিত রয়েছে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।