উদ্দীপকের আলোকে কারখানার স্থায়ী ও চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকটি পড়ে জানা যায়, মি. Y তার সঞ্চিত অর্থ ও ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি পোশাক কারখানা স্থাপন করেছেন। এ কাজে তিনি স্থায়ী ও চলতি মূলধন বাবদ অনেক টাকা ব্যয় করেছেন। নিচে উদ্দীপকের আলোকে তার কারখানার স্থায়ী ও চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো: চলতি মূলধন: যে মূলধন উৎপাদন কাজে কেবল একবারই ব্যবহৃত হয় এবং তারপর নষ্ট হয়ে যায় বা তার রূপগত বা আকারগত পরিবর্তন ঘটে তাই হলো চলতি মূলধন। সে হিসেবে মি. Y এর কারখানায় চলতি মূলধনের পরিমাণ দাঁড়ায় নিম্নরূপ: মি. Y এর জ্বালানি ldots [গণিত] ...২ কোটি টাকা কাপড় ldots [গণিত] ৬০ কোটি টাকা মোট = ৬২ কোটি টাকা স্থায়ী মূলধন: যে মূলধন উৎপাদন কাজে বার বার বহুদিন ধরে ব্যবহৃত হয় তাই হলো স্থায়ী মূলধন। সে হিসেবে স্থায়ী মূলধনের পরিমাণ হলো নিম্নরূপ: জমি ক্রয় ldots [গণিত] ... ১০ কোটি টাকা ভবন নির্মাণ ldots [গণিত] ... ৫০ কোটি টাকা ভারি যন্ত্রপাতি ক্রয় ldots... ৩৫০ কোটি টাকা যানবাহন ldots [গণিত] .২০ কোটি টাকা মোট = ৪৩০ কোটি টাকা সুতরাং মি. Y এর চলতি মূলধনের পরিমাণ হলো ৬২ কোটি এবং স্থায়ী মূলধনের পরিমাণ হলো ৪৩০ কোটি টাকা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কারখানার স্থায়ী ও চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর