উদ্দীপকে উল্লিখিত সরকারের উদ্যোগসমূহ সফিক সাহেবের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সরকারের বিভিন্ন পদক্ষেপসমূহ যেমন- সুদের হার হ্রাস, কাঁচামালের ওপর ভর্তুকি, কর অবকাশ এবং বিনিয়োগের স্থিতিশীল পরিবেশ বজায় রাখার মতো পদক্ষেপ গ্রহণ করায় সফিক সাহেবের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে।সরকার জনগণের ওপর অধিক কর ধার্য করে ও বেসরকারি খাত হতে সম্পদ সরকারি খাতে স্থানান্তর করে দেশের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করার মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রকৃত মূলধন গঠন বৃদ্ধি করে। কর ব্যবস্থা ও সরকারি নীতি যদি এমন হয় যে, সঞ্চিত অর্থের জন্য কোনো কর দিতে হবে না, তখন মানুষ বেশি করে সঞ্চয় করতে আগ্রহী হবে। অর্থাৎ সরকারের কর ব্যবস্থা ও সরকারি নীতি জনসাধারণের সঞ্চয় অভ্যাসকে প্রভাবিত করে। সুদের হার সঞ্চয় করার ইচ্ছাকে যথেষ্ট প্রভাবিত করে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন মেয়াদি আমানতের উপর উচ্চহারে সুদ প্রদান করতে থাকলে জনগণের সঞ্চয়ের আগ্রহ বাড়ে। মূলধনের নিরাপদ ও লাভজনক বিনিয়োগের সুযোগ-সুবিধা যত বেশি হবে সঞ্চয়ের পরিমাণও তত বেশি পাবে। সঞ্চিত অর্থ সঠিকভাবে মূলধন দ্রব্য উৎপাদনে নিয়োগ করার জন্য প্রয়োজন হলো, দেশে অর্থনৈতিক ও সামাজিক বুনিয়াদ সুদৃঢ়ভাবে গড়ে তোলা এবং বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা।উপরিউক্ত আলোচনায় বলা যায় যে, এসব কারণে বর্ণিত সরকারের পদক্ষেপসমূহ সফিক সাহেবের মূলধন বৃদ্ধিতে ভূমিকা পালন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সরকারের উদ্যোগসমূহ সফিক সাহেবের মূলধনের পরিমাণ বৃ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর