উদ্দীপকে, মূলধনের কোন ধরনের গতিশীলতা লক্ষ করা যায়?
উত্তর: উদ্দীপকে মূলধনের স্থানগত গতিশীলতা লক্ষ্য করা যায়। মূলধন যখন একস্থান থেকে অন্যস্থানে কিংবা একশিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তরিত হয় তখন তাকে মূলধনের অভ্যন্তরীণ গতিশীলতা বলে। মূলধনের এরূপ গতিশীলতাকে আবার স্থানগত গতিশীলতাও বলে। উদ্দীপকের আবুল কালাম একজন কাপড় ব্যবসায়ী। তার হরিদেবপুরে একটি কাপড়ের দোকান রয়েছে। তিনি সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে শহরে তার দোকানটি স্থানান্তর কবেন অর্থাৎ তার মূলধন স্থান পরিবর্তন করবে। এরূপ স্থান পরিবর্তন হওয়াকে মূলধনের স্থানগত গতিশীলতা বলে। সুতরাং, গ্রাম থেকে শহরে দোকানটি স্থানান্তর করায় এক্ষেত্রে মূলধনের স্থানগত গতিশীলতা সৃষ্টি হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে, মূলধনের কোন ধরনের গতিশীলতা লক্ষ করা যায়?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর