উদ্দীপকে সরকারের গৃহীত পদক্ষেপ রহমান সাহেবের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখবে বলে মনে কর?
উত্তর: উদ্দীপকের পদক্ষেপগুলো সরকারের অন্যতম কিছু পদক্ষেপ। উক্ত পদক্ষেপগুলো উদ্যোক্তাদের মূলধন গঠনে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এই খাতটির সফলতা যেগুলোর ওপর নির্ভর করে তার মধ্যে অন্যতম হলো স্বল্পমূল্যে কাঁচামাল প্রাপ্তি। সরকার বর্তমানে সুতা আমদানির ওপর কর হ্রাস করেছে, যা উদ্যোক্তাকে সুতা বেশি করে আমদানি ও পোশাক উৎপাদনে উদ্বুদ্ধ করবে। এতে তার আয় বা মুনাফা বাড়বে। তিনি নতুন করে আরও কারখানা স্থাপনের চেষ্টা করবেন। ব্যাংক ঋণের সুদ হ্রাস করলে তারা সহজে ঋণ নিবে তাদের প্রয়োজন। কম সুদের কারণে অতিরিক্ত সুদের অর্থ তার মূলধন বৃদ্ধি করবে। যা তিনি পরবর্তীতে ব্যবসায়ে বিনিয়োগ করতে পারবেন। অনেক সময় দেশে নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে করের বোঝা ব্যাপক প্রভাব ফেলে। ব্যবসায় শুরুর দিকে উদ্যোক্তাদের এমনিতেই অনেক আর্থিক ঘাটতি থাকে। তার ওপর করের বোঝা তার ওপর ব্যাপক প্রভাব ফেলে। এমতাবস্থাই সরকার কর অবকাশ প্রদান করলে উদ্যোক্তা ঐ শিল্প স্থাপনে উদ্যোগী হবে। বিনিয়োগ বন্ধের পরিবেশ বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীর কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। দেশে ও ব্যবসায়ে যদি বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ না থাকে তবে দেশি-বিদেশি বিনিয়োগকারী আগ্রহ প্রকাশ করে না। এখানে সরকারের এই উদ্যোগটি বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে বলে আমি মনে করি। যাতে রহমান সাহেবের প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে তার মূলধন বাড়বে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে সরকারের গৃহীত পদক্ষেপগুলো রহমান সাহেবের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সরকারের গৃহীত পদক্ষেপ রহমান সাহেবের মূলধনের পরিমাণ বৃদ্ধিত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর