মি. রায়হান কীভাবে মূলধন বৃদ্ধি করে উৎপাদন ও মুনাফা বাড়াতে পারেন? বিশ্লেষণ কর।
উত্তর: মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদের যে অংশ সরাসরি ভোগের জন্য ব্যবহৃত না হয়ে পুনরায় অধিকতর উৎপাদনের কাজে লাগে তাকেই অর্থনীতিতে মূলধন বলে। উৎপাদনের জন্য অত্যাবশ্যকীয় শর্ত মূলধন। মূলধন বৃদ্ধি করে উৎপাদন ও মুনাফা বাড়ানা সম্ভব। মি. রায়হান তার প্রাথমিক দফায় উৎপাদিত পণ্য হতে প্রাপ্ত মুনাফার বৃহৎ অংশ ভোগে ব্যয় না করে সঞ্চয় করে তা তা পুনরায় মূলধন হিসেবে কাজে লাগাতে পারেন। মূলধনের, চাহিদা ও যোগান অনেকাংশে সরকারের মুদ্রানীতি দ্বার নিয়ন্ত্রিত হয়। তাই ঋণ মূলধনের যোগান হিসেবে ব্যবহার করা যেতে পারে। মি. রায়হান এ অতিরিক্ত মূলধন প্রাথমিক বিনিয়োগের কারণে শিল্পক্ষেত্রে ব্যয় সংকোচন ভোগ করবেন। এতে কম ব্যয়ে অধিক উৎপাদন হবে। আবার, অতিরিক্ত বিনিয়োগের ফলে ক্রমবর্ধমান উৎপাদন বিধিটি প্রযোজ্য হবে। ফলে মি. রায়হানের মুনাফা ও উৎপাদন বাড়বে। আবার, সঞ্চয়ের সামর্থ্যের ওপর মূলধন গঠন অনেকাংশেই নির্ভরশীল। অতিরিক্ত মুনাফা সঞ্চয় ও মূলধন গঠনের সামর্থ্য সৃষ্টি করবে। তাছাড়া যেহেতু মি. রায়হানের বিনিয়োগের সুযোগ-সুবিধা রয়েছে, তাই তার মূলধন অধিকতর ফলপ্রসূ হয়ে অধিক উৎপাদন ও মুনাফা নিশ্চিত করবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মি. রায়হান কীভাবে মূলধন বৃদ্ধি করে উৎপাদন ও মুনাফা বাড়াতে পারেন? বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর