মি. রায়হানের চলতি মূলধনের পরিমাণ নির্ণয় কর।
উত্তর: কোনো কারবারে চলতি মূলধন বলতে মোট মূলধনের সে অংশকে বুঝায় যা কোন চূড়ান্ত পণ্যদ্রব্য উৎপাদনে সরাসরি একবার মাত্র ব্যবহৃত হয়। যেমন কাঁচামাল ও উৎপাদিত দ্রব্য বাজারজাত করনের নিমিত্তে ব্যয়িত অর্থ। উদ্দীপকের মি. রায়হান ব্যাংক হতে নেওয়া ৮ কোটি টাকার ঋণ থেকে ৫ কোটি টাকার কাপড় ক্রয় করেন। যা চলতি মূলধন হিসেবে বিবেচিত হবে। আবার ১ কোটি টাকার সুতা ক্রয় করেন। এটিও চলতি মূলধন হিসেবে বিবেচিত। এছাড়া তিনি শ্রমিকদের বেতন বাবদ ১ কোটি টাকা ব্যয় করেন, যা চলতি মূলধনের অন্তর্গত। আবার তিনি ঋণের অবশিষ্ট ১ কোটি টাকা বোতাম ক্রয়ে ব্যয় করেন। এটিও চলতি মূলধন হিসেবে বিবেচ্য। সুতরাং, মি. রায়হানের চলতি মূলধনের পরিমাণ = (৫ কোটি টাকার কাপড় + ১ কোটি টাকার সুতা + ১ কোটি শ্রমিকের বেতন + ১ কোটি টাকার বোতাম) = ৮ কোটি টাকা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মি. রায়হানের চলতি মূলধনের পরিমাণ নির্ণয় কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর