মূলধনের অভাবে মিসেস শারমিনা কী ধরনের সমস্যার সম্মুখীন হন তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শারমিনা মঈন সিডম এন্টারপ্রাইজ নামক একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটির উৎপাদন চালাতে গিয়ে তাকে বিভিন্ন কাঁচামাল, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় করতে হয়। এর জন্য তার প্রচুর অর্থের প্রয়োজন হয়। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে তিনি সময়মতো তার তৎক্ষণাৎ কর্মকাণ্ড পালনে ব্যর্থ হন এতে তার বিশেষ সমস্যা হয়। মূলধনের অভাবে সময়মতো উৎপাদন সম্ভব হয় না। উৎপাদনে অনেক সময় অপচয় হয়। সময়মতো কাঁচামাল ক্রয় করা যায় না। যাতে করে উৎপাদন ব্যবহৃত হয়। প্রয়োজনীয় শ্রমিক নিয়োগ দেওয়া যায় না। শ্রমিকদের মজুরি পরিশোধ করা যায় না। প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করতে অর্থ ঘাটতিতে ভুগতে হয়। এতে দেখা যায় পুরো উৎপাদনকার্য ব্যাহত হয়। মূলধন সময়মতো সরবরাহ না হলে প্রাতিষ্ঠানিক লক্ষ্য বা উদ্দেশ্য ব্যাহত হয়। প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়। প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি নষ্ট হয়। তথা জাতীয় প্রবৃদ্ধি কমে যায়। তাই উদ্দীপক অনুযায়ী আমরা বলতে পারি, শারমিনা মঈন তার মূলধন ঘাটতির জন্য উপরিউক্ত সমস্যাবলির সম্মুখীন হচ্ছেন। যা তার উৎপাদন কার্যের জন্য বিশেষভাবে অন্তরায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মূলধনের অভাবে মিসেস শারমিনা কী ধরনের সমস্যার সম্মুখীন হন তা উদ্দীপক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর