উদ্দীপকে উল্লিখিত উপাদানের উপকরণটির বৈশিষ্ট্যগুলো লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত উপাদানটি ইজাজের একটি স্থায়ী মূলধন। কারণ এটি তিনি দীর্ঘমেয়াদি ও অনেকদিন ব্যবহার করতে পারবেন। যেসব মূলধন উৎপাদন কাজে বারবার ব্যবহার করলেও এদের কোনো ক্ষতি বা পরিবর্তন হয় না তাকে স্থায়ী মূলধন বলে। এক্ষেত্রে উদ্দীপকের মোঃ ইয়াজ ধান মাড়ায়ের একটি মেশিন ক্রয় করেন। নিজের জমির ধান মাড়াইয়ের পাশাপাশি তিনি অন্যের জমির ধান মাড়াই করেন এতে তিনি অনেক টাকা উপার্জন করেন। এদিক থেকে বিবেচনায় তার ওই মেশিনটি একটি স্থায়ী মূলধন। নিচে উদ্দীপকের আলোকে উপকরণটির বৈশিষ্ট্য আলোচনা করা হলো-১. সাধারণত এটি' দীর্ঘকালীন হয়ে থাকে। অর্থাৎ দীর্ঘদিন বা অনেকবার ব্যবহারের উপযোগী একটি উপাদান হিসেবে পরিচিত।২. উপকরণটি একটি দৃশ্যমান উপাদান। এর বাহ্যিক অস্তিত্ব বিদ্যমান।৩. উপকরণটির ক্ষয় আছে। এজন্য উপকরণটি নির্দিষ্ট সময় প্রতিস্থাপনের প্রয়োজন হয়। এর ক্ষয়কে অবচয় হিসেবে বিবেচনা করা হয়।৪. উপকরণটি ইচ্ছামতো অনেকবার ব্যবহৃত হয়।৫. এর ক্রয় ব্যয় তুলনামূলক একটু বেশি অর্থাৎ দামি প্রকৃতির।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত উপাদানের উপকরণটির বৈশিষ্ট্যগুলো লেখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর