উদ্দীপকে সালাম সাহেবের ক্ষেত্রে দুই ধরনের মূলধন দেখা যায়।
যথা- (i) স্থায়ী মূলধন (ii) চলতি মূলধন। এদের মধ্যে চলতি মূলধন স্বল্প সময়ে অধিক সুনাম বৃদ্ধি করে।
উৎপাদনে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য যে মূলধন ব্যবহার করা হয়, তাকে স্থায়ী মূলধন বলে। অন্যভাবে, যেসব মূলধন উৎপাদন কাজে বারবার ব্যবহার হলেও কোনো ক্ষতি বা পরিবর্তন হয় না তাকে স্থায়ী মূলধন (Fixed Capital) বলা হয়। স্থায়ী মূলধন বলতে সব রকম কলকব্জা, কলকারখানা, দালানকোঠা, চাষের জমি, আসবাবপত্র ও অন্যান্য দ্রব্য বা সেবা; যা উৎপাদনে সংগঠন অর্থাৎ ব্যক্তিবর্গ ব্যবহার করে তাকে বোঝায়। যেমন- সালাম সাহেবের কাপড়ের মিলের জন্য ভবন, কলকব্জা ইত্যাদি। এ ধরনের মূলধন ব্যবসায়ের ভিত্তি বলে তা সুনাম অর্জন করতে পারে না
ফার্মে দৈনন্দিন কর্মকাণ্ড চালানোর জন্য যে মূলধন প্রয়োজন হয়, তাকে চলতি বা কার্যকর বা অর্থনৈতিক মূলধন বলে। চলতি মূলধন উৎপাদন কাজে কেবল একবারই ব্যবহার করা যায় এবং এতে এর রূপগত পরিবর্তন ঘটে। চলতি মূলধন উৎপাদন ক্রিয়ার মধ্যে বৃত্তের মতো আবর্তিত হয় বলে একে আবর্তিত মূলধনও (Circulation Capital) বলে । এ ধরনের মূলধন স্বল্প সময়ে অধিক সুনাম বৃদ্ধি করে।